চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হোমনায় অসহায় কর্মহীন মানুষের পাশে সাংসদ, মেয়র, প্রশাসন : যারা চাইতে পারেন না তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় অসহায় কর্মহীন মানুষের পাশে সাংসদ, মেয়র, প্রশাসন : যারা চাইতে পারেন না তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সেলিমা আহমাদ এমপি

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:৫৪ পিএম, ২০২১-০৭-০৫

হোমনায় অসহায় কর্মহীন মানুষের পাশে সাংসদ, মেয়র, প্রশাসন : যারা চাইতে পারেন না তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন সেলিমা আহমাদ এমপি

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা (কুমিল্লা) : চলমান কঠোর লগডাউনে কুমিল্লার হোমনায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট। এমন দুসময়ে ওই সব মানুষের পাশে এগিয়ে যাচ্ছেন সাংসদ, মেয়র এবং প্রশাসন। লোকলজ্জ্বার ভয়ে অন্যের কাছ থেকে চেয়ে খাবার আনতে না পারা মানুষগুলোর ফোনে সাড়া দিয়ে খাবার পৌঁছে দেন কুমিল্লার হোমনা-তিতাসের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী। উপজেলায় সবচেয়ে বেশী সংকটকালীন মুহূর্ত পার করছেন দিন মজুর, ভবঘুরে, বাস শ্রমিকসহ দিন আনে দিন খায় এমন শ্রেণিপেশার মানুষগুলো। এদের সংখ্যাও নেহায়েত কম নয়। সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার খাদ্যসামগ্রী এসেছে। এ ব্যাপারে আমরা প্রশাস, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণের মাধ্যমে সবাই মিলে সঠিক সময়ে সঠিক লোকের কাছে পৌঁছে দিচ্ছি। মহামারী শুরু হওয়ার পর থেকেই ব্যক্তিগতভাবে আমার সংসদীয় এলাকা হোমনা ও তিতাসের মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছি। অনেকেই আছেন যারা লোকলজ্জ¦ার ভয়ে কারো কাছ থেকে খাবার চেয়ে আনতে পারেন না। এমন মানুষগুলোই আমাকে ফোন করে। সঙ্গে সঙ্গে আমি তাদের ঘরে খাবারসহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি তিনি অসহায় মানুষের পাশে সমাজের বিত্তবানদেরর এগিয়ে আসারও আহ্বান জানান। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আরাফাত হোসেন ফোনে জানিয়েছেন, প্রতিদিন গড়ে ২ থেকে ৩ শ’ লোকের ফোন কল পাই। সাংসদের ব্যক্তিগত অর্থায়নে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু দ্রুত সময়ের মধ্যে এই সব মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হোমনা পৌরসভার মেয়রের পক্ষ থেকেও গাড়ি চালক, বাসের সহকারী, কনডাক্টরদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একজন লোকও না খেয়ে মারা যাবে না। আমাদের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর নির্দেশনায় করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া বাস চালক, বাসের সহকারী, কনডাক্টরদের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষেই উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে নিয়মিত খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলার আড়াই হাজার হত দরিদ্র কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর