চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কুমিল্লার   ব্রাম্মণপাড়া-দুলালপুর-বালিনা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:৫৪ পিএম, ২০২০-০৯-২৬

কুমিল্লার   ব্রাম্মণপাড়া-দুলালপুর-বালিনা সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে

মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা কুমিল্লার ব্রাম্মণপাড়া উপজেলার দুলালপুর-বালিনা সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়ায় সড়কের দুই পাশে ভেঙ্গে এবং সড়কের মাঝখানে ছোট বড় গর্ত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।প্রতিদনি শতভাগ ঝুঁকি নিয়ে চলাচল করছে মালবাহী পিক্যাপ ভ্যান, শত শত সিএনজি ব্যাটারী চালিত অটোরিক্সা। এই সড়কে চলাচলকারী পথচারীরাও নেই ঝুঁকির বাহিরে। উপজেলা সদর থেকে দুলালপুর হয়ে বালিনা যাতায়াতের প্রধান সড়ক এটি।সরজমিনে ঘুরে দেখা যায়, দুলালপুর-বালিনা সড়কের বেশিরভাগ অংশেই ছোট বড় গর্ত হয়ে আছে। সড়কের বিভিন্ন অংশে দুপাশ ভেঙ্গে খালে পুকুরে বিলিন হয়ে গেছে। এছাড়াও একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে যানবাহন পথচারীদের জন্য এক ঝুঁকিতে পরিনত হচ্ছে। যার জন্য শতভাগ ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে চালক পথচারীদের।

দেখা গেছে, সড়কে কোথাও কোথাও চালকরা এবং যাত্রীরা সিএনজি অটো রিক্সা থেকে নেমে সড়কের পাশ থেকে মাটি ইট এনে গর্তে ফেলে তারা তাদের যানবাহন পারাপার করছে। কোথাও আবার যাত্রীরা পেছন থেকে ধাক্কা দিয়ে তাদের মালবাহী পিক্যাপ ভ্যান, শত শত সিএনজি ব্যাটারী চালিত অটোরিক্সা গর্ত পার করতে হচ্ছে।

এব্যাপারে আকরাম হোসেন নামের এক যাত্রী বলেন, আমি প্রতিদন এই সড়ক দিয়ে চলাচল করি। বর্তমানে সড়কের এমন অবস্থা হয়েছে যা আমাদের জন্য চরম ঝুঁকিপূর্ণ এবং দুর্ভোগ। সড়কটি দিয়ে না পারতেছি হেটে চলাচল করতে, না পারতেছি যানবাহনে চলাচল করতে।চালক আজাদ মিয়া বলেন, দুলালপুর-বালিনা সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কার হচ্ছে না। আমরা এই সড়ক দিয়ে প্রতিনিয়ত শতভাগ ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। আর সড়কে চলাচলের কারনে প্রতিদন আমাদের গাড়ি কোন না কোন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিদের আহবান জানাই।

স্থানীয় আবুল কাশেম জানান, কয়েকদিন পর পর ইঞ্জিনিয়ারগণ এসে এই সড়কটি মেপে যান। কিন্তু কাজের কোন অগ্রগতি দেখিনা। শুনেছি সড়কটি সংস্কারের জন্য নাকি নতুন করে আবারো অনুমোদন হয়েছে। কিন্তু কেন যেন কাজ শুরুহচ্ছে না তা জানি না।দুলালপুর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান রিপন ভূইয়া বলেন, উপজেলার বড়ধুশিয়া থেকে গোলাবাড়িয়া বালিনা খালপাড় হয়ে দুলালপুর-বালিনা সড়কটি সংস্কার কাজের জন্য মাননীয় এমপি এডভোকেট আবদুল মতিন খসরু আড়াই কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফলতিতে সংস্কার কাজের বিলম্ব হচ্ছে। তিনি জানান, সড়কের ঝুঁকিপূর্ণ অংশ প্রাথমিকভাবে সংস্কার করতে স্থানীয় ইউপি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং বৃষ্টি শেষ হলে তা বাস্তবায়ন করা হবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর