শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:১৮ পিএম, ২০২১-০৭-২৭
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা ব্যুরো: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে দু'পক্ষের সংঘর্ষে উভয় গ্রুপের একজন করে দুই গ্রুপের দুইজনের মৃত্যুকে কেন্দ্র করে আবারো উত্তেজনা বিরাজ করছে। এলাকা সূত্রে জানা যায়, গত বছরের ২৯ ডিসেম্বর নাগাইশ গ্রামে খালে মাছ ধরাকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মোসলেম উদ্দিন নামে একজন বৃদ্ধ মারা যায়। এ ঘটনার জের ধরে নাগাইশ গ্রামের বড় দল ও ছোট দলের মধ্যে থেমে থেমে হামলা পাল্টা হামলা ভাংচুরসহ বিরোধ লেগেই থাকছে। গত ২৫ এপ্রিল ছোট দলের লোকজন বড় দলের প্রবাসী আশরাফুলের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে, পরে চিকিৎসাধীন অবস্থায় ২৭ এপ্রিল কুমিল্লা থেকে ঢাকা নেবার পথে সে মারা যায়। এ ঘটনার জেরে থেমে থেমে হামলা পাল্টা হামলা বাড়িঘর ভাংচুর,পুলিশসহ ২০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কেন্দ্র করে এলাকা পুরুষশূন্য হয়েছিল। সে ঘটনাকে কেন্দ্রকরে ২৫ জুলাই রাতে নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকীয়া ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে আহত করে। উল্লেখ্য যে, গত ৩০ জুন উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যান এমএ জাহের এর নেতৃর্ত্বে ৮ ইউনিয়নের চেয়ারম্যান, থানার ওসি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা পূর্বে ঘটিত ডাবল হত্যা মামলা মিমাংসার লক্ষ্য দফায় দফায় সালিশ বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক উভয়কে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদেরকে বলা হয়। সে ঘটনার জের ধরে মফিজ মেম্বারের নেতৃর্ত্বে বড় দলের লোকজন মিমাংসাকে উপেক্ষা করে শিক্ষক মাওলানা ওবায়দুল্লাহ (৫২) এর উপর হামলা চালায়। সে এখন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited