শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:০০ পিএম, ২০২০-১০-০১
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে সাগর হোসেন। জানা যায়, মামলার বাদী আল-আরাফাহ ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং দারোরা বাজার শাখার ম্যানেজার ইব্রাহীম খলিল গত ২২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ শাখা হইতে ৭লাখ টাকা উত্তেলন করিয়া উপজেলার দারোরা শাখায় যাওয়ার পথে দারোরা-রায়তলা রোডের পদুয়া এলাকায় ছিনতাইয়ের শিকার হন। এসময় ছিনতাইকারীরা রাম দা, চাপাতি সহ ধারালো অস্ত্র নিয়া ইব্রাহিম খলিলের উপর হামলা করে। এবং তার সাথে থাকা ৭লাখ টাকা ও দুটি চেক বই ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন ইব্রহিম খলিল বাদী হয়ে মুরাদনগর থানায় অজ্ঞাতদের আসামী করে মামলা দায়ের করেন। এরপরই ছিনতাইকারীদের ধরতে মাঠে নামেন পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারী সাগর হোসেনকে নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন উকিলপাড়া থেকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। গ্রেফতারের পর প্রাথমিক জিঙ্গাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। তার স্বীকারোক্তি মোতাবেক তার বাড়িতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সিএনজি ও ১০হাজার টাকা উদ্ধার করে পুলিশ। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহাম্মেদ বলেন, ৭লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাতে আমরা নারায়নগঞ্জ সদর থানাধীন উকিল পাড়া থেকে এক আসামীকে গ্রেফতার করি। বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে আসামীকে কারাগারে প্রেরন করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited