চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

হবিগঞ্জের আরডিসি উম্মে ইসরাতের ক্ষমতার উৎস কি? 

  আমার বিরুদ্ধে রিপোর্ট করে কিছুই করা যাবেনা 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৩৯ পিএম, ২০২০-০৮-১২

হবিগঞ্জের আরডিসি উম্মে ইসরাতের ক্ষমতার উৎস কি? 

আসাদুজ্জামান বাবুল : হবিগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) উম্মে ইসরাতের বিরুদ্ধে উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকায় কাউকে কোনো তোয়াক্কা না করে ইচ্ছা মতো প্রকল্প গ্রহণ, প্রধানমন্ত্রীকে কটুক্তি, বিধিভঙ্গ করে সরকারের অনুমোদন ছাড়াই বিদেশ ভ্রমণ, ঝুলন্ত ব্রীজ মেরামতের নামে টাকা আত্মসাতসহ নানান দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 
জানা যায়, দুর্নীতির টাকা নিরাপদ করার জন্য আইনি ফাঁক-ফোকর দিয়ে নিজেকে নিরাপদ রাখার জন্য তিনি আগে থেকেই নানা রকম অপকৌশল তৈরি করে রেখেছেন। চতুর উম্মে ইসরাত তার নিজের ও বিভিন্ন আতœীয় স্বজনের নামে একাউন্ট খুলে দুর্নীতির টাকা জমা করেন। রাজধানী ঢাকার মিরপুরে বসবাসকারী তার দ্বিতীয় বোন উম্মে হাবিবা রুমার মাধ্যমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিরপুর ব্রাঞ্চে সেলিনা রহমান এবং সিদ্দিকী নামে একটি যৌথ একাউন্ট খুলে সেই একাউন্টে তিনি ঘুষের টাকা লেনদেন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উম্মে ইসরাত ২৮ ব্যাচের কর্মকর্তা হিসেবে ২০১০ সালে চাকুরীতে যেগাদানের পর ব্রাক্ষণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার জেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসেবে কাজ করেন। পর্যাক্রমে তিনি মৌলভীবাজার জেলার রাজনগর, মৌলভীবাজার সদর, সিলেট জেলার জকিগঞ্জ, সিলেট সদরে কর্মরত ছিলেন। পরে তাকে শাস্তিমূলকভাবে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায় নিবার্হী অফিসার হিসেবে বদলী করা হয়। সেখান থেকে ২০২০ সালের শুরুতেই পূনরায় সিলেট জেলায় ফিরে আসেন কোনো বাধাই তাকে আটকে রাখতে পারেনি।
রামগড়ে থাকা অবস্থায় উম্মে ইসরাতের বিরুদ্ধে উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকার কাউকে কোনো তোয়াক্কা না করে ইচ্ছা মতো প্রকল্প গ্রহণের অভিযোগ ওঠে। এমনকি রাষ্ট্রের নিবার্হী প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করার অভিযোগ ওঠে এ কমকর্তার বিরুদ্ধে। স্থানীয় আওয়ামীলীগ নেতারা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য তৎকালীন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার আব্দুল মান্নানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, ঝুলন্ত ব্রীজ এর মেরামতের জন্য দুই লাখ টাকা বাজেট করে মাত্র ১২-১৫টি কাঠের তক্তা পরিবর্তন করে পুরো টাকা আত্বসাৎ করেছেন। এমন বহু ঘটনা আছে তার।
অনুসন্ধানে দেখা যায়, অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) হবিগজ্ঞ উম্মে ইসরাত এর নিজ নামে ৫০০,০০০/- পাঁচ লাখ টাকার পারিবারিক সঞ্চয় পত্র, যাহার নম্বর-পসপ-চ-০৩৫৮৮৫৪, ইর্স্টাণ ব্যাংক লিমিটেড ব্রাক্ষণবাড়িয়া ব্রাঞ্চ, মালিক খায়ের প্লাজা ৯৫ পাইকপাড়া জামে মসজিদ রোড ব্রাক্ষণবাড়িয়া শাখায় ১৭০০,০০০/- (সতের লাখ) টাকার ডিপোজিট, ব্যাংক এশিয়া লালদীঘিপাড় মেইন রোড সিলেট ব্রাঞ্চে, যাহার একাউন্ট নাম্বার-০৫৮৩৪০০১২৩৮, উক্ত ব্যাংক একাউন্টে ২৬/১০/২০১৭ ইং তারিখে তার একাউন্টে ১০,৮৯,০০০/-(দশ লাখ উননব্বই হাজার) টাকা জমা থাকার তথ্য পাওয়া যায়। এছাড়াও চাদঁপুর সদরে দুই কোটি টাকা মুল্যের একটি বাড়ীর জায়গা ও কুমিল্লা ডিসি অফিসের সামনে ফোজদারী মার্কেটে কোটি টাকা মূল্যের দুইটি দোকান রয়েছে। যাহা জনৈক আব্দুল মান্নান, পিতা-মৃত নেকবর আলী, (দোকান নং-৩৭) এবং জনৈক আলম মিয়ার, পিতা-কালা মিয়া, (দোকান নং-৩৮) নিকট তিনি নগদ  টাকায় ক্রয় করেছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মিরপুর ব্রাঞ্চে সেলিনা রহমান এবং সিদ্দিকী নামে খোলা যৌথ সেই একাউন্টে যাহার নাম্বার-০৩১৩৪০০১১০৯। উক্ত একাউন্টে জামালউদ্দিন নামে জনৈক ব্যক্তি বিভিন্ন সময়ে ঐ একাউন্টে লাখ লাখ টাকা জমা দিয়েছেন। এর মধ্যে কয়েকটি জমা রশিদের টাকার পরিমান উল্লেখ করা হলো, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, মৌলভীবাজার ব্রাঞ্চ ১ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে ৩৫০,০০০/-(তিন লাখ পঞ্চাশ হাজার) টাকা, ২২ সেপ্টেম্বর ২০১৫ইং তারিখে, ৪৫০,০০০/-(চার লাখ পঞ্চাশ হাজার) টাকা, ৫ অক্টোবর ২০১৫ ইং তারিখে, ২৫০,০০০/- (দুই লাখ পঞ্চাশ হাজার)টাকা এবং ১৫ অকটোবর ২০১৫ইং তারিখে, ২৬০,০০০/-(দুই লাখ ষাট হাজার)টাকা জমা দিয়েছেন। 
ব্যাংকে লাখ লাখ টাকা জমাদানকারী কে এই জামালউদ্দিন অনুসন্ধানে বেড়িয়ে আসে তার পরিচয়। তিনি আর কেউ নন খোদ মৌলভীবাজার ডিসি অফিসের এমএলএসএস জামালউদ্দিন। আর তিনি এসব টাকা মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমির পক্ষে জমা দিয়েছেন মর্মে নিশ্চিত করেছেন।
অপরদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) হবিগজ্ঞ উম্মে ইসরাত তার মাতা পারুল আক্তার এর নামে পূবালী ব্যাংক লিমিটেড কচুয়া চাঁদপুর ব্রাঞ্চে একাউন্ট করে তার দুর্নীতির টাকা জমা করার তথ্যও এসেছে দৈনিক আমাদের বাংলার হাতে। সেখানে দেখা যায়, পূবালী ব্যাংক লিমিটেড সঞ্চয়ী হিসাব নাম্বার-৩০৩৫১০১৭৫৭০। উক্ত পূবালী ব্যাংক হিসাব নাম্বারে-৩১ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে, ২০০,০০০/-(দুই লাখ) টাকা, ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে- ৩০০,০০০/-(তিন লাখ) টাকা, ০৪/০৩/২০১৫ইং তারিখে-২০০,০০০/-(দুই লাখ) টাকা, ৩১ আগস্ট ২০১৫ইং তারিখে-১৫০,০০০/-(এক লাখ) টাকা জমা করা হয়েছে।
ভূমি জমা খারিজের ব্যাপারে বিপুল অংকের ঘুষ-দুর্নীতি শিরোনামে অভিযোগ এনেছেন ভুক্তভোগী, বাবুল চৌধুরী-মৌলভীবাজার, সদর সাব রেজিস্ট্রি অফিস, শহিদুল ইসলাম, মৌলভীবাজার, জজ কোর্ট। মো: কামরুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, মৌলভীবাজার, স্বাক্ষরিত একটি দরখাস্থ দীঘদিন অতিবাহিত হলেও রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা মৌলভীবাজার সদর ভুমি সহকারী উম্মে ইসরাত দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি সচিব বরাবরে  ১০ নভেম্বর ২০১৫ইং তারিখে এ আবেদন করেন।
অন্যদিকে ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখে সংশ্লিষ্ট ভূমিমন্ত্রী বরাবরে মৌলভীবাজারের ২৪ জজকোর্ট রোড নিবাসী এইচএম হাসান, একই জেলার শাহ মোস্তফা সড়ক এলাকা নিবাসী শহীদ সরকার এবং একই জেলার ১২ সেন্ট্রাল রোডস্থ হোসাইন আহম্মদ হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) উম্মে ইসরাতের বিরুদ্ধে প্রতিকার চেয়ে দরখাস্ত করেছেন। রহস্যজনক ভাবে দীর্ঘদিন অতিবাহিত হলেও আলোর মুখ দেখেনি একটিও তদন্ত  রিপোর্ট। একদিকে ভূক্তভোগীরা বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন আর প্রতিক্ষার প্রহর গুণছেন। অন্যদিকে অভিযুক্ত উম্মে ইসরাত তার  ঘনিষ্টজনদের কাছে দম্ভকরে বেড়ান তার বিরুদ্ধে আবেদন নিবেদন আর রিপোর্ট করে কিছুই করা যাবেনা।
উল্লেখ্য, উম্মে ইসরাত অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) হবিগজ্ঞ বেপরোয়া দুর্নীতির চিত্র।চাঁদপুর জেলার কচুয়া উপজেলার চেয়ারম্যান বাড়ী ধনাইয়ার ইয়াকুব আলীর মেয়ে।ইয়াকুব আলীর তিন কন্যার মধ্যে উম্মে ইসরাত সবার বড়। দ্বিতীয় কন্যা উম্মে হাবিবা রুমা রাজধানীয় ঢাকার মিরপুরে স্বামীর সাথে বসবাস করেন এবং তৃতীয় কন্যা উম্মে তানজিলা এলিন বাবা মায়ের সাথে চাদপুরের কচুয়ায় বসবাস করেন। 
উম্মে ইসরাতের সীমাহীন দূর্নীতি আর অনিয়মের খুব সামান্যই লাইমলাইটে এসেছে। সংশ্লিষ্ট উদ্ধতর্ন মহল কর্তৃক সামান্য অনুসন্ধানেই থলের বেড়াল বেড়িয়ে পড়ার মতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসবে। বিভাগীয় তদন্তসহ তার অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি সময়ের দাবী- এমনটাই জানিয়েছে ভূক্তভোগীসহ সংশ্লিষ্ট মহল।
 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর