শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:১৪ পিএম, ২০২১-০৮-০৩
সিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলাতে ৬শ ৩৫ জন দরিদ্র, কর্মহীন ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে জেলার শহীদ এম. মনসুর আলী অডিটোরিয়ামে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার ইউএনও মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম ও পরিচালক মো.আবু নাসের। উক্ত অনুষ্ঠানের আগে সকালে সিরাজগঞ্জ জেলার অফিসার্স ক্লাবে ১৩৫ জন হিজরা সম্প্রদায়ের হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার অনিদ্য গুহ, মাসুম বিল্লাহ্, বাংলাদেশ তাঁতী লীগের সহ-সভাপতি এম জি মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited