শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪২ পিএম, ২০২১-০৮-০৩
স্বপন কুমার দাস, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন জান্নাত মেডিকেল হল এর সত্ত্বাধিকারী নুরুজ্জামান জোমাদ্দার এর কাছে প্রাথমিক ভাবে ৩টি অক্সিজেন সিলিন্ডার,৬টি পালস অক্সিমিটার,৩টি ইনফ্রারেড থার্মোমিটার,কে এন ৯৫ মাস্ক ও সার্জিক্যাল মাস্ক হস্তান্তরের মাধ্যমে ঢাকাস্থ দুমকি উপজেলাবাসীর সহযোগীতায় ও দুমকি উপজেলা পরিবার গ্রুপ এর তত্বাবধানে শুরু হওয়া উপজেলাব্যাপি বিনামূল্যে অক্সিজেন,মেডিসিন,পালস অক্সিমিটার,ইনফ্রারেড থার্মোমিটার ও মাস্ক বিতরন কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।পর্যায়ক্রমে কার্য ব্যাপ্তি উপজেলাজুড়ে বাড়ানো হবে।এছাড়াও উপজেলায় ব্যক্তিগত উদ্যোগে প্রফেসর মেজর অবঃ ওহাব মিনার,প্রকৌশলী মোঃ কামাল হোসেন,মোস্তাফিজুর রহমান লাভলু সহ অনেকেই অক্সিজেন সেবা নিয়ে এগিয়ে এসেছেন।
চিকিৎসা সামগ্রী হস্তান্তরের সময়ে উপস্থিত ছিলেন ঢাকাস্থ উপজেলাবাসীর পক্ষে বাবুল হোসেন ও ফিরোজ মাহমুদ নাসির।এলাকা বাসির পক্ষে ছিলেন আবুল হোসেন মুন্সি,জসিম উদ্দিন সম্ভু,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক ডা. সুজন ও দুমকি উপজেলা পরিবার গ্রুপ এডমিন প্যানেল এর পক্ষে মো মাহাবুবুর রহমান।এসময় গ্রুপ এডমিন মো মাহাবুবুর রহমান বলেন আমাদের ঢাকাস্থ উপজেলাবাসীর সহযোগীতায় অতীতের ন্যায় চরম সংকটে এই সেবা চালু করেছি। আমাদের এই কার্যক্রম চলবে এবং খুব শীঘ্রই উপজেলাব্যাপি মাস্ক বিরতন ও সচেতনতা মূলক প্রচারণা চালানো হবে যাতে মানুষ যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলাফেরা করার অভ্যাস রপ্ত করতে পারেন।
উল্লেখ্য-দুমকি উপজেলা পরিবার একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ যা ২০১২ সালে তৈরি করেন মোঃ মাহাবুবুর রহমান।তার সাথে যুক্ত হয় কয়েকজন উদ্যমী তরুন।তারা সূচনালগ্ন থেকেই দুমকি উপজেলার কল্যানে নানা কর্মসূচি পালন করেছেন এবং দাতাদের সহায়তায় অসহায় ও দুস্থ মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।করোনা মহামারী শুরু থেকে তারা খাদ্য ও ঔষধ সামগ্রি বিতরন সহ উপজেলাবাসীর জন্য কল্যানকর ও গুরুত্বপূর্ণ এমন সকল তথ্য তাদের গ্রুপে শেয়ার এর মাধ্যমে উপজেলা বাসীর সেবা করে যাচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited