শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:০৩ পিএম, ২০২১-০৮-০৭
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কালের কন্ঠ শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা শুভ সংঘের আয়োজনে করোনাকালীন সময়ে ৩০০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন বসুন্ধরা গ্রুপ। শনিবার(৭আগষ্ট) সকালে কাজিপুর উপজেলা মাঠে অসহায় ও দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী কর্মহীনদের হাতে তুলেদেন প্রধান অতিথি হিসেবে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. খলিলুর রহমান সিরাজী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চ নন্দ সরকার, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, শুভ সংঘ কেন্দ্রীয় কমিটি ও কালের কন্ঠ বগুড়া ব্যাুর চীফ সিনিয়র সহ- সভাপতি লিমন বাসার, বগুড়া শুভ সংঘের উপদেষ্টা মোস্তফা মাহমুদ, কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল, প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা হেলাল আহমেদ, কালের কন্ঠ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রধান উপদেষ্টা শুভ সংঘ সিরাজগঞ্জ জেলা শাখা অসিম মন্ডল।এছাড়া আরো উপস্থিত ছিলেন , কালের কন্ঠ শুভ সংঘের উপদেষ্টা প্রদীপ সাহা, সিনিয়র সহ -সভাপতি কালের কন্ঠ শুভ সংঘ সুজিত সরকার, প্রমূখ। অনুষ্ঠান শুরুতে ভার্চ্যুয়াল বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ কাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। ভার্চ্যুয়াল বক্তব্যে প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা করোনার প্রভাবে কর্মহীন মানুষের মাঝে প্রণোদনার ব্যবস্থাসহ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান সহযোগীতার হাত বাড়িয়েছেন। আমার নির্বাচনী এলাকার অসহায় পাশে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী বিতরণ করায় তাদের সকল কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। তাদের সহযোগীতার হাত আরো প্রসারিত করার আহবান জানান।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited