শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:১৯ পিএম, ২০২০-১০-০৪
মো: এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে ৩৫ বছর বয়সী এক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে টেক্সাটাইল এন্ড উইভিং মিলের ম্যানেজারসহ তারই চার সহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (০৩ অক্টোবর) রাতে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন, ওই মিলের ম্যানেজার ও শহরের দত্তবাড়ী মহল্লার বাসিন্দা এমদাদুল হক, চন্ডিদাসগাঁতী গ্রামের বাসিন্দা এবং মিলের শ্রমিক কাওসার, একই গ্রামের আব্দুল খালেক ও নাসির।সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় টেক্সটাইল মিল ছুটি হওয়ার পর সহকর্মী কাওসার, নাসির ও খালেকের সাথে বাড়ি ফিরছিলেন ওই নারী শ্রমিক। আসার পথে সহকর্মীরা তাকে মিথ্যা কথা বলে কৌশলে চন্ডিদাসাঁতী বেইলি ব্রিজের দক্ষিণে নির্জন এলাকায় একটি মেহগণি বাগানের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ওই নারীও কৌশল অবলম্বন করে তাদের কাছ থেকে ছুটে পালিয়ে এসে পাকা সড়কের উপর দাড়িয়ে অন্যদের সাহায্য চান। এরপর তিনি ফোনে বিষয়টি আত্মীয়-স্বজনদের জানান। আত্মীয়-স্বজনরা রাতেই বিষয়টি মিমাংসার প্রস্তাব দিলে অভিযুক্তরা চন্ডিদাসগাঁতী এলাকায় আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ম্যানেজারসহ চারজনকে আটক করে।এ বিষয়ে অভিযুক্ত চার জনের নামে থানায় রাতে ধর্ষণ চেষ্টা মামলা করেছে ওই নারী।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited