শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫২ পিএম, ২০২১-০৮-০৯
মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা ): কুমিল্লার বরুড়ায় রোজিনা হত্যার প্রতিশোধ নিতে বাদীর পক্ষ আসামীদের বসত বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার দিবাগত রাতে বরুড়ার ছোত্তাপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোত্তাপুকুরিয়া গ্রামের সোহেলের স্ত্রী রোজিনা বেগমকে নিজ বাড়ির সামনে গত বুধবার (৪ আগস্ট) রাতে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় স্বামী সোহেল ঘটনাস্থল থেকে রোজিনাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করে। পরে সে চিকিৎসা অবস্থায় বৃহস্পতিবারে মারা যায়।এ ঘটনাকে কেন্দ্র করে নিহত রোজিনার মা জাহানারা বেগম বাদী হয়ে গত ৫ আগস্ট বরুড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং- ৪।
মালার দিন রাতেই দলবল নিয়ে দুই আসামীর বাড়িতে ব্যাপক ভাংচুর চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরেরদিন সকালে মালামাল লুট করে নিয়ে যায়। আসামীরা ৯৯৯ নাইনে ফোন করলেবরুড়া থানা পুলিশের এসআই উত্তম -২ ঘটনাস্থল পরিদর্শন করেন।
হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির স্বীকার ছোত্তাপুকুরিয়া গ্রামের মৃত-রহমত আলীর ছেলে মো. মফিজুল ইসলাম (৬২), আলমগীর হোসেন (৪৫)। আসামী ছাড়াও নিরপরাধ জাহাঙ্গীর আলমের বসত ঘরটিও হামলার স্বীকার হয়।
এ ব্যাপারে মফিজুল ইসলামের ছেলে রাসেল জানান, আমি ঘটনার পূর্বে ঢাকায় কর্মরত ছিলাম। আমার বয়জষ্ট বাবা মফিজুল ইসলাম ও চাচা আলমগীরকে উক্ত মামলায় ষড়যন্ত্র করে জড়ানো হয়েছে। ঘটনার সময় আমার বাবা বাড়িতে ছিলেন না। তিনি বাজার সদায়ের জন্য মার্কেটে গিয়েছিলেন। এ ব্যাপারে মামলার বাদী জাহানারা বেগমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে ভাউকসার ইউপি চেয়ারম্যান সৈয়দ মাশরুল হক জানান, কেউ অপরাধী হলে সেটা আদালত বিচার করবে। এভাবে আসামীর বাড়িতে হামলা করে ভাংচুর চালানোটা জগন্য। তিনি হামলার সত্যতা নিশ্চিত করেন।
এ বিষয়ে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, ৯৯৯ নাইনের ফোন কলে আমাদের একজন অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে, এ বিষয়ে লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited