শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২১-০৮-১২
আব্দুস সবুর খান, টঙ্গী : গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় লাইনচ্যুত হওয়া ট্রেনটি ৩ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিকেল পৌনে ৩টা থেকে পুনরায় স্বাভাবিক হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে ট্রেনটির তিনটি চাকা লাইনচ্যুত হয়। এরপর ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর রেলওয়ে জংশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ জানান, ঢাকাগামী জামালপুর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ধীরাশ্রম স্টেশনে পৌঁছানোর আগেই তিনটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি লাইন থেকে সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় প্রায় ৩ ঘণ্টা রেল চলাচল বন্ধ ছিল। এ সময় বিভিন্ন স্টেশনে বেশকিছু ট্রেন আটকা পড়ে। ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited