শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৪২ পিএম, ২০২১-০৮-১৬
এনামুল হক, সিরাজগঞ্জ থেকেঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান'র ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৬নং ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার (১৫ আগষ্ট) বাদ আছর সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুয়াকান্দি ছোনগাছা ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ছোনগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল আলম। পরিচালনা করেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ ১ কাজিপুর ও সদর আংশিক আসনের সংসদ সদস্য, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাকিল জয়। বক্তব্য রাখেন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, ছোনগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস.এম সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সবুর আজাদ,সিরাজগঞ্জ জেলা আওয়ামী কৃষক লীগের যুগ্ম সম্পাদক শেখ শহিদুল ইসলাম রন্টু,ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আলী আলকাছ,ছোনগাছা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি আব্দুল্লাহ আল হাবিব রিমন,ছোনগাছা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুস সবুর, ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ছোনগাছা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি লিটন বাবু প্রমুখ। এসময় ছোনগাছা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী আনিছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ছোনগাছা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বর জহুরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বর তারিকুল ইসলাম তারেক,৪নং ওয়ার্ডের মেম্বর সেলিম রেজা, ছোনগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহসিন হোসেন দুলাল, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউনিয়ন ছাত্র লীগের সাধারণ সম্পাদক আলামিন সেখসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্য এবং জাতীয় চার নেতা,সাবেক মন্ত্রী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মাওঃ মোঃ ছামান আলী।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited