চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লক্ষ্মীপুরে ব্রীজ না থাকায় ঝুঁকিপূর্ণ  বাঁশের সাঁকো দিয়ে পারাপার : ১৫ হাজার মানুষের দূর্ভোগ চরমে

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:২৩ পিএম, ২০২০-১০-০৫

লক্ষ্মীপুরে ব্রীজ না থাকায় ঝুঁকিপূর্ণ  বাঁশের সাঁকো দিয়ে পারাপার : ১৫ হাজার মানুষের দূর্ভোগ চরমে

রিয়াজ মাহমুদ বিনু: লক্ষ্মীপুরের রামগতি ০২নং চর বাদাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের দিনামাঝির খেয়া নামক স্থানে ভূলুয়া নদীর উপর ব্রীজ না থাকায় ঝুঁকিপূর্ণ  বাঁসের সাঁকো দিয়ে চলাচল করছেন ঐ এলাকার ছাত্র-ছাত্রী পথচারী সহ প্রায় ১৫ হাজার মানুষ। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে স্কুল-মাদরাসায় পড়ুয়া ছাত্র ছাত্রী শিশু ও বৃদ্ধাদের। অথচ নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা বার বার প্রতিশ্রুতি দিয়ে আসলে ও এর কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার চরবাদাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম কলাকোপা গ্রামের ভুলুয়া নদীর উপর দিনামাঝির খেয়া নামক স্হানে একটি ব্রীজের অভাবে ১৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে এই বাঁসের সাঁকো দিয়ে চলাচল করছেন।স্হানীয় ভুক্তভোগী আলী আরশাদ, আব্দুল গণী,আব্দুল মতিন, ও মুশাররাফ হোসেন মুশু বলেন বাদামতলি, বটতলি, জুগিগো সমাজ, চরকাদিরা ও চরবাদাম ইউনিয়নের ১৫ হাজার লোকের যাতায়াত এই সাঁকো দিয়ে। প্রায় ৩০ বছর ধরে ভূলুয়া নদীর উপর সেতু নেই। নদীটির ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে গ্রামের ১৫ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। মো.আজিজুল হক বলেন, নির্বাচন এলেই এলাকার জনপ্রতিনিধিরা এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। ভোটে পাস করার পর আর প্রতিশ্রুতির কথা মনে থাকে না। এলাকাবাসী সূত্র জানায়, প্রায় ৩০ বছর ধরে এলাকাবাসীর চাঁদায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ওই নদী পারাপার হয় পথচারীরা। প্রতিদিন এ পথ দিয়ে বটতলী,বাদামতলি,জুগিগো সমাজ,ভুলুয়া বাজার কেরামতিয়া বাজার, জমিদারহাট,আলেকজান্ডার, রামগতি থানা,পার্শ্ববর্তী কমলনগর থানা,ফজুমিয়ারহাট ও হাজিরহাট সহ দেশের বিভিন্ন স্হানে যাতায়াতের একমাত্র পথ এই সাঁকো। গ্রামের মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। সাঁকোটির পাশেই হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ও চরজগবন্দু সফিগন্জ দাখিল মাদ্রাসা। প্রতি সাপ্তাহের হাট বাজারে আশা যাওয়া করতে দুর্ভোগের শিকার হন এলাকাবাসী। দূরদূরান্ত থেকে বিভিন্ন ধরনের কৃষি পণ্য ধান গম ও সবজি নিয়ে এসে কৃষকরা সাঁকো পার হতে ভোগান্তির শিকার হন। সঙ্গে গুনতে হয় অতিরিক্ত টাকা। শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে নদীর এপার-ওপারে যেতে হয়। যান চলাচলের ব্যবস্থা না থাকায় অসুস্থ মানুষকে জেলা শহরে নিয়ে আসতে দুর্ভোগের শিকার হতে হয়। রহিমা খাতুন (৬০) বলেন,আমি কোনো সময় এই সাঁকো দিয়ে হেঁটে যেতে পারি নাই। ভয়ে সব সময় বসে বসে পার হই। একদিন সাঁকো থেকে নিচে পড়ে গিয়েছিলাম। সরেজমিনে দেখা যায়, প্রায় ২শ ফুট দৈর্ঘ্যের বাঁসের সাঁকোটি উঁচু-নিচু অবস্থায় আছে। চলার সময় সেটি দোলে। শিক্ষার্থী শফিকুল ইসলাম ও মিজানুর রহমান বলেন, সাঁকো পার হয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় আশা যাওয়ার সময় পানিতে পড়ে যায়। স্থানীয় ইউপি সদস্য আব্দুস শহীদ বলেন এই নদীর উপর একটি ব্রীজ খুব জরুরি।বিষয়টি নিয়ে অনেকবার সংশ্লিষ্টদের নিকট ধরনা দিয়েও কোন লাভ হয়নি। এ বিষয়ে লেখালেখি করতে সাংবাদিকদের  অনুরোধ করেন তিনি। চরবাদাম  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাখাওয়াত হোসেন জসিম বলেন, ওই স্থানে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেতু নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) আবেদন করা হয়েছে। আশাকরি দ্রুতই এর একটা ফল পাওয়া যাবে। রামগতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মোমিন বলেন বিষয়টির ব্যাপারে খোজ নিয়ে ঐ স্হানে ব্রীজ নির্মাণের ব্যাপারে প্রয়োজনী গ্রহণ করবো।

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর