চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সলঙ্গায় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ : অবরুদ্ধ ৭টি পরিবার !

সলঙ্গায় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ : অবরুদ্ধ ৭টি পরিবার !

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০০ পিএম, ২০২১-০৮-২৫

সলঙ্গায় রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ : অবরুদ্ধ ৭টি পরিবার !

এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা সাব-রেজিস্ট্রী অফিসের পশ্চিম পাশে ৭টি পরিবারকে অবরুদ্ধ রেখে ইটদিয়ে ঘিরে চারিদিকে প্রচীর নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে অবরুদ্ধ পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে পাচ্ছেনা কোন প্রতিকার। ফলে অবরুদ্ধ পরিবারগুলো সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জাতীয় মানবাধিকারের আশু হস্তক্ষেপ কামনা করছেন। বুধবার সকালে সরেজমিনে গিয়ে জানাগেছে,রায়গঞ্জ উপজেলাধীন সলঙ্গা থানার বাসুদেবকোল মৌজার অন্তর্গত সলঙ্গা সাব-রেজিস্ট্রী অফিসের পশ্চিম পাশে ৭টি পরিবারের বসবাস করছেন।বসবাসরত ওই ৭টি পরিবারের সদস্যদের চলাচলের জন্য গারুদহ নদীর পুর্বতীর দিয়ে দীর্ঘ ৩০ বছরের একটি পা-রাস্তা রয়েছে। তারা ওই পা-রাস্তা দিয়েই চলাচল করে থাকেন। কিন্তু সলঙ্গা কলেজপাড়ার স্বর্গীয় মনী শীলের ছেলে সুভাষ শীল ও অনিল শীলের ছেলে অশোক শীল সেই পা-রাস্তাটি বন্ধ করে চারিদিকে ইটদিয়ে ঘিরে প্রাচীর নির্মাণ করছেন। এতে একমাত্র চলাচলের পা'রাস্তাটি বন্ধ করে দিয়ে প্রাচীর নির্মাণ করার কারণে আজ সেখানকার বসবাসরত ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এদিকে অবরুদ্ধ ওই পরিবারের সদস্যরা তাদের জীবন-জীবিকা নির্বাহ ও নিত্য প্রয়োজনের তাগিদে বাসা থেকে বের হয়ে ওই পা'রাস্তা দিয়ে আর চলাচল করতে পারছেন না। তারা প্রয়োজনের তাগিয়ে অন্যের বাড়ীর প্রাচীরের ওয়ালের উভয় পাশে মই লাগিয়ে সেই মইয়ের সাহায্যে চলাচল করছেন। এদিকে ভুক্তভোগি জহুরুল ইসলাম ও হাফিজুর রহমানসহ অবরুদ্ধ ৭টি পরিবারের সদস্যরা প্রাচীর নির্মাণকারীদেরকে দীর্ঘ ৩০ বছরের পা'রাস্তাটি বাদ রেখে প্রাচীর নির্মাণের জোড়ালো দাবী করলেও তারা তাদের দাবী উপেক্ষা করে প্রাচীর নির্মান অব্যাহত রেখেছেন। এতে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠলেও তা প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যানের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। ফলে অবরুদ্ধ পরিবারগুলো নিরুপায় হয়ে তাদের শেষ ভরসা মনে করে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করছেন। এব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান বলেন,বিষয়টি আমার জানা নেই, অবরুদ্ধ করে প্রাচীর নির্মান করা হলে সে বিষয়ে ভুক্তভোগি পরিবারের কেউ আমার কাছে আসেনি। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন,অবরদ্ধ করে প্রাচীর নির্মাণের বিষয়টি আমার জানা নেই,তবেভুক্তভোগিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

 স্থানীয়ভাবে স্থানীয়ভাবে পরিবারগুলোর সদস্যরা কে-উত্তর পাশে

এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রাজিবুল আলম বলেন বিষয়টি আমার নজরে আসেনি এবং কেউ কোন অভিযোগ করেনি,তবে ভুক্তভোগিদের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর