চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আব্দুল মালেকের আকুতি : ৩৮টা বছর সংসার করলাম শেষ পর্যন্ত কি স্ত্রীকে আর বাঁচাতে পারবো না

আব্দুল মালেকের আকুতি : ৩৮টা বছর সংসার করলাম শেষ পর্যন্ত কি স্ত্রীকে আর বাঁচাতে পারবো না

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:১৪ পিএম, ২০২১-০৮-২৮

আব্দুল মালেকের আকুতি : ৩৮টা বছর সংসার করলাম শেষ পর্যন্ত কি স্ত্রীকে আর বাঁচাতে পারবো না

 আশরাফুল আলম আইয়ুব:  ইঞ্জিনবিহীন রিক্সা ও ভ্যান চালিয়ে জীবনের সঞ্চয় করা টাকা স্ত্রীর চিকিৎসায় খরচ করে এখন সম্বলহীন হয়ে পড়েছেন আব্দুল মালেক। স্তন ক্যান্সারের চিকিৎসায় ১০টি কেমোর মধ্যে মাত্র ৬টি কেমো দিয়েই তার অর্থ সংস্থানের সকল উৎস বন্ধ হয়ে গেছে। প্রতি মাসের ২১ তারিখ রুটিন করে কেমো থেরাপী দিতে হয়। গত ২১ আগস্টও চলে গেছে। স্ত্রীর মৃত্যুর অপেক্ষা ছাড়া এখন আর কোনো উপায় দেখছেন না গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কেওয়া উত্তরপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুল মালেক। তিনি ১৯৮৩ সালে সামাজিকভাবে বিয়ে করেন কিশোরগঞ্জের নারী নূর জাহান(৫০)কে। এরপর সুখে-স্বাচ্ছন্দ্যে মোটামুটি কেটে যাচ্ছিল তাদের দাম্পত্য জীবন। সংসারে সালমা আক্তার (২৮) ও রুবেল(২০) নামে দুই সন্তান রয়েছে তাদের। মেয়েকে বিয়ে দিয়েছেন আনেক আগেই। অর্থ সংকটে ছেলের লেখাপড়া সম্পন্ন করতে পারেননি। তাকে বিয়ে দিয়েছেন। সে এখন একটি পোশাক কারখানায় চাকুরী করে। আব্দুল মালেক বলেন, গত প্রায় ১০ মাস আগে স্ত্রী নূর জাহানের ডান স্তনে ব্যাথা অনুভবসহ ফোঁটা ফোঁটা পানি ঝড়তে থাকে। প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে ময়মনসিংহের একটি ক্লিনিকে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক জরুরী অপারেশনের পরামর্শ দেন। স্থানীয় স্কুল শিক্ষক নূরুল আলমের (০১৭১৭-২৪৩৫১৬) পরামর্শে স্ত্রীকে নিয়ে যান ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে। সেখানকার কনসালটেন্ট প্রফেসর ডা. মো. আব্দুল মবিন চৌধুরী দ্রুত অপারেশনের প্রস্তুতি নিতে বলেন। অপারেশন সফল হয়। সব খরচ মিলিয়ে প্রায় ১ লাখ টাকার মতো খরচ হয়। পরামর্শ দেওয়া হয় প্রতি মাসের নির্ধারিত দিনে কোমো থেরাপী নিতে হবে। পরে ওই হাসপাতালের প্রফেসর ডা. মো. আহসান দীদারের তত্ত্বাবধানে একটানা ৬টি কেমো থেরাপী দেওয়া হয়। থেরাপী দেওয়া, আগে পরে ওষুধ ব্যবহার এবং প্রতিমাসে পরীক্ষা-নিরীক্ষা করে আপডেট জানা প্রভৃতি চিকিৎসা কাজে আব্দুল মালেক অর্থসংকটে পড়ে যান। প্রথমে রিক্সা ও পরে ভ্যান চালিয়ে সারাজীবনে তিন লাখ টাকা সঞ্চয় করেছিলেন। সে টাকাও শেষ করেন। স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা ঋণ করেন। প্রতিদিন যা উপার্জন হয় তার সাথে ছেলের সামান্য মাসিক বেতনে চারজনের সংসার কোনোরকমে টেনে হিঁচড়ে চলে। চলতি ২১ আগস্ট সপ্তম মাসের থেরাপী দেওয়ার কথা ছিল। বিমর্ষ চোখ-মুখে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে আব্দুল মালেক বলেন, “এখন খেয়ে-পড়ে চলার উপায় নেই, আবার থেরাপী দিব কিভাবে? যে মানুষটারে নিয়া ৩৮টা বছর সংসার করলাম। তার শেষটা মনে হয় আর করতে পরতাম না।” দীর্ঘশ্বাস ছেড়ে চোখের কোণে জল মুছেন আব্দুল মালেক। স্ত্রীর চিকিৎসা শেষ করতে সব মিলিয়ে আরও প্রায় তিন লাখ টাকার প্রয়োজন বলে জানান তিনি। এতে তার স্ত্রী আবার সুস্থ্য জীবনে ফিরে যেতে পারবেন বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি। তবে এ অবস্থায় কেউ তাকে সাহায্যের হাত বাড়ালে গভীর শ্রদ্ধার সাথে তা গ্রহণের কথাও জানান তিনি। তার কোনো ব্যাংক হিসেব নেই। তার ছেলে রুবেলের মোবাইল নাম্বারে (০১৯২৫-১৯৩৩৮০)বিকাশ হিসাব খোলা রয়েছে। অসুস্থ স্ত্রী নূর জাহান বলেন, থেরাপী নিয়ে শারীরিক দুর্বলতাও কাটে না। উঠা-বসা ও চলাফেরায় স্বামী আব্দুল মালেক তাকে সহায়তা করেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর