শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২১-০৯-০২
বেঞ্জামিন রফিক ( আন্তর্জাতিক ডেস্ক ): বাংলাদেশে নিযুক্ত সেন্ট্রাল আমেরিকার দেশ বেলিজের অনারারী কনসাল জেনারেল মিঃ মশিউর রহমান এর প্রেস সেক্রেটারী পদে অফিসিয়ালি নিয়োগপত্র পেয়েছেন সাংবাদিক সুমন চৌধুরী। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, অনারারী কনসাল জেনারেল মশিউর রহমান স্বাক্ষরিত উক্ত নিয়োগের পর থেকে বেলিজ ও বাংলাদেশ সরকারের মধ্যকার সকল ধরনের রাস্ট্রীয় ও ব্যবসায়ীক খবরাখবর রক্ষনাবেক্ষন ও প্রচারের জন্য আনুষ্ঠানিক ভাবে এই নিয়োগ পত্র প্রদান করা হয়।
সাংবাদিক সুমন চৌধুরীর সাটিফিকেট নাম, মোহাম্মদ কাঞ্চন চৌধুরী সুমন। সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান সুমন চৌধুরীর জন্ম ঢাকার খিলগাও সি ব্লকে। খিলগাও সরকারি উচ্চ বিদ্যালয় ও খিলগাও মডেল বিশ্ববিদ্যালয় হতে লেখাপড়া শেষ করে প্রথম জীবনে নিজেকে একজন ব্যবসায়ী হিসেবেই আত্বপ্রকাশ করেন। পরবর্তীতে ২০০৮ সালে দৈনিক সমকাল দিয়েই মিডিয়ায় প্রথম কাজ শুরু করেন তিনি। তারপর দৈনিক চৌকস পত্রিকার বিনোদন প্রধান,দৈনিক আমাদের সময়ের বিনোদন সাংবাদিক, আমাদের অর্থ নীতির সহকারী ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক সচিত্র সময়, ডিজিটাল সময়, দৈনিক আমাদের কন্ঠের বানিজ্য ও বিনোদন সম্পাদক, পাক্ষিক তারকা কাগজের ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালনকালীন ব্যাপক সুনাম অর্জন করেন।
তিনি অনলাইন নিউজ এজেন্সি জনতার নিউজ ও সিটিজেন নিউজের নির্বাহী সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। সাপ্তাহিক অপরাধ সন্ধানে পত্রিকার নির্বাহী সম্পাদক থাকা অবস্থায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সুমন চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর অন্যতম সদস্য এবং ঢাকা কালচারাল রিপোর্টারস ইউনিটির কালচারাল সেক্রেটারী। সুমন চৌধুরী বর্তমানে দৈনিক নতুন সময় ও ডেইলি ওমেন বাংলাদেশ পত্রিকার ম্যানেজিং এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশ ও সেন্ট্রাল আমেরিকার দেশ বেলিজের দ্বি-পাক্ষিক সম্পর্ক বলিষ্ঠ করে উভয় দেশের বানিজ্যিক, সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে তিনি ব্যাপক ভূমিকা রাখবেন।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited