শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪১ পিএম, ২০২১-০৯-০৬
আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব প্রতিনিধি : সৌদি আরবের জাকাত, ট্যাক্স, এবং কর্তৃপক্ষ অবৈধভাবে মদ পাচারের ৩টি চালান আটক করেছে। এই অভিযানে ৬৬ হাজারেরও বেশি বোতল মদ উদ্ধার করা হয়েছে।জড়িত ৮ ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
এই তিনটি চালান মধ্যে প্রথম চালান পাচারের চেষ্টায় পাচারকারীরা অরেঞ্জ জুস এর শিপমেন্ট এর সাথে লুকিয়ে ২৫ হাজার ৩৮০ বোতল মদ পাচার এর চেষ্টা করেছিলো। আল-বাত-হা সীমান্ত অতিক্রম করার সময় এই শিপমেন্ট বহনকারী ট্রাকটিকে আটক করা হয়।
দ্বিতীয় চালান একটি পানির বোতলের শিপমেন্টের সাথে লুকিয়ে ১৬ হাজার ৮০০ বোতল মদ পাচারের চেষ্টা করে চোরাচালানকারীরা। একই সীমান্ত পার হবার সময় পরিবহণকারী ট্রাকটি থেকে এই চোরাচালান হওয়া মদ উদ্ধার করা হয়।
অপর আরোও একটি চালান চোরাচালানকারীরা জেদ্দা ইসলামিক পোর্টের মাধ্যমে পানি ফিল্টার করা মেশিনের একটি শিপমেন্টে লুকিয়ে ২৪ হাজার ১৩২ বোতল মদ পাচার করার চেষ্টা করে, যা বন্দরেই জব্দ করা হয়।
এছাড়াও কর্তৃপক্ষ সৌদি আরবের সকল নাগরিক ও প্রবাসীদের আহ্বান জানিয়েছেন যেকোন প্রকার চোরাচালান সংক্রান্ত তথ্য জাতীয় নিরাপত্তা সেন্টার এর হটলাইন নাম্বার (১৯১০) তে ফোন করে জানানোর জন্য। যদি কারো দেয়া তথ্য মোতাবেক সফলভাবে মাদকদ্রব্য চোরাচালান এর কোন অভিযান নস্যাৎ করা যায়, তবে তথ্য প্রদানকারীকে আর্থিকভাব পুরস্কৃত করা হবে ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited