শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২১-০৯-০৬
ফারুকুজ্জামান,কিশোরগঞ্জঃ কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুইজনের মধ্যে শামীম মিয়া (২০) নামে একজনের লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে উপজেলার মৃগা হাওরে ঘটনাস্থলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া নিখোঁজ অপরজন জয় বাদশা (১৫) এর খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
নিহত শামীম মিয়া মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে এবং নিখোঁজ জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
ইটনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে প্রজারকান্দা গ্রামের বুলবুল (৪০), কালাম (৪৮), সাদির মিয়া (৩৬), জয় বাদশা ও শামীম মিয়া এই পাঁচজন নৌকা নিয়ে মৃগার হাওরে মাছ ধরতে যায়।
রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে গেলে বুলবুল, কালাম ও সাদির মিয়া সাঁতরে বাড়ি ফিরেন। কিন্তু শামীম মিয়া ও জয় বাদশা নিখোঁজ হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই ইটনা থানার এসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
পরে সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে মৃগার হাওর ও আশপাশ এলাকায় তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হয়।
এক পর্যায়ে বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল মৃগা হাওর থেকে শামীম মিয়ার লাশ উদ্ধার করা হয়।
এছাড়া নিখোঁজ জয় বাদশার খোঁজে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited