শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১০:১৪ পিএম, ২০২১-০৯-১৪
রোকনুজ্জামান সবুজ,জামালপুর : জামালপুরের ইসলামপুরে শত্রæতার জের ধরে দুর্বৃত্তরা রাতের আধারে একটি বাগানের কয়েক শ গাছ কেটে ফেলেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত রাতে চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর গ্রামে। ক্ষতিগ্রস্থ বাগানের মালিক ঐ গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে আ: আজিজ। জানাযায়,আ: আজিজ তার বসত বাড়ি থেকে প্রায় ৩শ গজ দূরে ত্রæয়কৃত ২৫ শতাংশ জমির উপরে ২ মাস আগে সেখানে মেহগনি,একাশি,ইউকেলেক্টর গাছের প্রায় ৪ শত চারা রোপন তৈরী করেন। গত রবিবার রাতে দূর্বৃত্তরা বাগানের,মেহগনি, একাশি ও ইউকেলেক্টরের গাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্থ আ: আজিজ বলেন, 'বাগানের পাশে প্রতিপক্ষদের জমি আছে। কয়েক বছর ধরে আমাদের গ্রামের একাব্বর আলীর ছেলে আ: হামেদ ও রাশেদের সাথে আমার বিরোধ চলছে। এ নিয়ে একাধিক মামলা হয়। আমার ক্ষতি সাধনের জন্যই তারা ক্ষিপ্ত হয়ে গাছ কর্তনের ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার বলেন, 'ঘটনাটি ন্যক্কারজনক। বিবেকহীন মানুষ ছাড়া এ ধরনের কাজ করা সম্ভব নয়।' ডিগ্রীরচর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ: বারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited