শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৮ পিএম, ২০২১-০৯-২১
আসাদুজ্জামান বাদল, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ থানার চরসিন্দুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শাহ আলম এর বিরুদ্ধে এলাকাবাসীকে হয়রানী, নির্যাতন ও চাঁদাবাজীর প্রতিবাদে অবিলম্বে তাকে ফাঁড়ি থেকে প্রত্যাহারের দাবী জানিয়েছে এলাকাবাসী। চরসিন্দুর গ্রামে এ উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে এলাকাবাসী এই দাবী জানান। এলাকার সমাজ কর্মী হিসেবে খ্যাত রাবেয়া আক্তার সাথী, চরসিন্দুর ইউপির ২ নং ওয়ার্ডের সদস্য ফরিদ উদ্দিন ভূইয়া (ফরিদ মাস্টার), এসআই শাহ আলমের হাতে নির্যাতনের শিকার রিক্সাচালক শরিফ মিয়া, আল আমিন মিয়া প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। এলাকাবাসী জানান, এসআই শাহ আলম তার কথিত দালাল মিজানুর রহমান লিটনের মাধ্যমে নিরীহ গ্রামবাসীকে মাদক, চাঁদাবাজী, সন্ত্রাসসহ বিভিন্ন সাজানো ও কাল্পনিক ঘটনা সৃষ্টি করে ফাঁড়িতে নিয়ে নির্যাতন সহ নানা ধরনের হয়রানী করে থাকে। আবার কেহ কেহকে এসকল কাল্পনিক অভিযোগের ভিত্তিতে ফাঁড়িতে নিয়ে মোটা অংকের টাকা দাবী করে। অনেকে টাকা দিয়ে ফাঁড়ি থেকে ছাড়া পেয়ে যায়। আবার যারা টাকা দিতে পারে না তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়। গ্রামবাসী অবিলম্বে এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এসআই শাহ আলমের অপসারন এবং তার বিচার দাবী করে সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited