শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৫ পিএম, ২০২০-১০-০৬
বেলাল উদ্দিন আহাম্মদ,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূর হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারে ফুড ব্যাংক ফাউন্ডেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। মামলা সুত্রে জানা যায়, বাঙ্গরা থানাধীন সিমানা পাড় গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে ইয়াছমিন আক্তারের সাথে ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার বিশারাবাড়ি গ্রামের নূর-মুহাম্মদের ছেলে সাইফুল ইসলামের সাথে ১ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামী যৌতুকের জন্য নির্যাতন করত ইয়াসমিনকে। নির্যাতন সইতে না পেরে বাবার বাড়ি থেকে কয়েক দফা টাকা এনে দিয়েছিলেন স্বামীকে। সর্বশেষ ১অক্টোবর ইয়াসমিনকে তার বাবার বাড়ি থেকে ৩লাখ টাকা এনে দিতে বলে স্বামী সাইফুল ইসলাম। ২অক্টোবর রাতে ইয়াসমিন টাকা এনে দিতে পারবে না বলে অপারগতা প্রকাশ করলে তার উপর নির্যাতন চালায় স্বামী এবং তার পরিবার। নির্যাতনের এক পর্যায়ে ইয়াসমিনের মৃত্যু হলে বসতঘরের পাশের একটি রুমে সিলিং ফ্যানের সাথে তার লাশ ঝুলিয়ে রাখা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের যুগ্ম আহবায়ক আবুবকর সবুজ, সমাজসেবক আনিসুর রহমান খাঁন, ফুড ব্যাংক ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইয়াসিন আহম্মেদ জয়, নজরুল নার্গিস বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক রবিন মিয়া, এম.এ হান্নান ইকবাল হোসেন। এসময় বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। উপস্থিত ছিলেন, শাহজালাল, সাইদুর রহমান, মুকবল হোসেন, ইউনুস মমিন, মো. আশিক, রবিউল হক, কাইয়ুম মিয়া, হারুনুর রশিদ প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited