চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চান্দিনায় মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ পুকুর থেকে উদ্ধার

চান্দিনায় মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ পুকুর থেকে উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:০৩ পিএম, ২০২১-১০-০২

চান্দিনায় মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ পুকুর থেকে উদ্ধার

মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা বসন্তপুর গ্রামে ছালমা আক্তার (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রীর গলাকাটা লাশ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে উদ্ধার করেছে চান্দিনা থানা পুলিশ । 

১ অক্টোবর শুক্রবার রাত সাড়ে বারোটার চান্দিনার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের ব্যাপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ছালমা ,সে স্থানীয় দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। ২ ভাই ও ২ বোনের মধ্যে ছালমা তৃতীয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেছে। পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে এটি হত্যাকান্ড। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পরেনি পুলিশ।নিহতের বাবা সোলাইমান ব্যাপারি জানান,দীর্ঘদিন ধরে আমার ভাইপো শাহ কামাল,শাহ জালাল ও ভাতিজি জামাই ওযায়েরের সাথে জমির টাকা পাওনা নিয়ে দ্বন্ধ চলছিল।৫ লক্ষ টাকা দিবে বলে ১০ হাজার টাকা বায়না দিয়েছিল।কিন্তু পরে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ১০ হাজার টাকা দিয়ে বলে আর কোনো টাকা দিবে না।

বিষয়টা মীমাংসা করার জন্য গ্রাম্য মাতাব্বরদের জানালেও তারা মীমাংসা করেনি।পরে তাদের টাকা দিতে বললে তারা আমার স্ত্রীর উপর হামলা করে।গুরুতর আহতাবস্থায় আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করি এবং সে  চিকিৎসাধীন ছিল। গতকাল আমি তাদের হামলার ভয়ে বাড়ির বাইরে ছিলাম। রাতে আমার মেয়ে বাড়িতে একা ঘুমিয়েছিল।এই সুযোগে ওই দুর্বৃত্তরা আমার মেয়ে কে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে পুকুরে ফেলে দেয়।আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।নিহতের মা জানায়,আমি হাসপাতালে ভর্তি ছিলাম।রাতে ছালমা বাড়ীতে একা ঘুমিয়েছিল।সকালে পাশের ঘরের লোকজন ছালমাকে দেখতে না পেয়ে খোঁজ করলে এক পর্যায়ে পুকুরে ছালমার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।।

এদিকে অভিযুক্ত শাহ কামাল,জালাল ও ওযায়ের সাথে যোগাযোগ করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।চান্দিনা থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান,সকালে এক ছাত্রীর গলা কাটা লাশের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তে জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে। হত্যার  রহস্য উদঘাটনের জন্য পুলিশের  বেশ কয়েকটি টিম কাজ করছে।

 অবৈধ ভাবে ডেজারে মাটি কেটে নেয়ার অভিযোগ অবৈধ কুমিল্লার  ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই এলাকায় হুমায়ুন কবির মেম্বারঅবৈধ ভাবে ডেজার মেশিন দিয়ে অন্যের জমি থেকে মাটি কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 জানাযায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার টাকুই গ্রামে হুমায়ুন কবির মেম্বার ও তার ভাইদের বিরুদ্ধে একই গ্রামের  মৃত মজিবুর রহমান  ভুইয়ার ছেলে মোঃ আবদুল্লা আল মামুন অভিযোগ করে । অভিযোগকারি জানায়, একই গ্রামের মৃত হাফিজ উদ্দিন ভুইয়ার ছেলে মোঃ হুমায়ুন কবির মেম্বার ও তার ভাই আনোয়ার হোসেন ভূইয়া, বাবুল হোসেন ভূইয়া ও তাদের সহযোগীরা তাদের ফিসারীর ভিতরে ১৫ শতক জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি কেটে নিচ্ছে৷ তারা একই এলাকার নোয়াব মিয়ার ছেলে শামিম, আলামিন ও ময়নাল মিয়ার জমির মাটিও কেটে নিচ্ছে ৷ গত বছর একই জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে নেয়ার অভিযোগে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তাদের ভেকু মেশিন জব্দ করে জরিমানা করেছিলেন৷ পুনরায় তারা আবার এ কাজ শুরু করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত


নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে টঙ্গী পূর্ব থানার ৫৬নং ওয়ার্ডে থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রস্তুতি সভা 

টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর