শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫৮ পিএম, ২০২০-১০-০৬
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ নোয়াখালীতে নারীকে বিবস্ত্র নির্যাতনসহ দেশব্যাপি নারী নির্যাতন, খুন, ধর্ষনের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে মৌলভীবাজারে প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মৌলভীবাজার জেলা শাখা ও প্রগতিশীল কয়েকটি সংগঠন। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মৌলভীবাজার জেলা শাখার সমন্ময়ক এম এ তোফায়েল আহমদ এর সভাপতিত্বে ও সহ-সমন্ময়ক ফয়েজ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- সজিব আহমদ, শহিদুল ইসলাম, আহসান হাবিব বাবু, জুবায়েল আহমদ শুভ ও শিপন দেব প্রমুখ। অপরদিকে, শহরের চৌমোহনা এলাকায় প্রগতিশীল সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত সমাবেশ সভাপতিত্ব করেন- উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সাধারণ সম্পাদক মীর ইউসুফ আলী। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নেতা বিশ^জিত নন্দীর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, সিপিবির সাধাররণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি রেহনুমা রুবাইয়াত ও ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক পিনাক দেব। এ সময় বক্তারা বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে নারী নির্যাতন, তনু হত্যার মতো আলোচিত অনেক অপরাধের বিচার হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে খুন ধর্ষণের মতো নেক্কারজনক ঘটনা বেড়েই চলছে। এসব ঘটনার সাথে যুক্ত অপরাধীদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদের খুজেঁ বের করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। অন্যতায় এই প্রবণতা বন্ধ করা যাবেনা। প্রতিবাদ সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করেন প্রতিবাদকারীরা।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited