শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৪৪ পিএম, ২০২০-১০-১০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে মৌলভীবাজার সচেতন ছাত্র সমাজ আজ ১০ ই অক্টোবর সকাল ১১ ঘটিকায়। দেশব্যাপী চলমান ধর্ষকদের মত পাশবিক নিকৃষ্ট অপরাধে যুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন এবং পরে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদন্ডের নির্দেশকে স্বাগত জানিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্থা প্রদক্ষিণ করে আনন্দ মিছিল শেষে চৌমোহনায় সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। আয়োজিত প্রতিবাদী মানববন্ধনে সভাপতিত্ব করেন- শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও মৌলভীবাজার সরকারি কলেজের মাস্টার্স রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী জাকের আহমদ (অপু)। বক্তব্য রাখেন- মৌলভীবাজার পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন-আশরাফ মাহমুদ শাকিল, মোঃ জাহিদুল ইসলাম, রবিউল ইসলাম রাব্বি, আব্দুল ওয়াহাব এদ্রেজা আহমেদ রুবেল, মাসুম আহমদ, তাজুল ইসলাম সাব্বির,সৈয়দ আশিক আলী,মুজাহিদ আহমদ, হুমায়ুন খান, মুহিবুর রহমান মুকুল, জাকির আহমদ, লিজা আক্তার,পপি বেগম, ফাহিমা ও তাহমিনা প্রমুখ। এ সময় মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‘
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited