শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৬ পিএম, ২০২২-০১-১৫
কক্সবাজারের উখিয়ায় ইয়াবা পাচারকারীদের সঙ্গে বিজিবির ‘গোলাগুলি’ হয়েছে। এ সময় ২ লাখ ইয়াবা ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে বলে দাবি বিজিবির।
শুক্রবার (১৪ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালির কাটাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধিনায়ক মো. মেহেদী হোসাইন কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল বালুখালির কাটাপাহাড়ে অবস্থান নেয়। রাত দেড়টার দিকে চার-পাঁচজন ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারী বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা ২০ রাউন্ড গুলি ছুড়ে। তখন পাচারকারীরা তাদের সঙ্গে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবা পরবর্তীতে ধ্বংস করা হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited