শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ০৪:০৬ পিএম, ২০২২-০১-২২
২০২২ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে গতবারের মতোই এবারো সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। বাংলাদেশের দুই বড় তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান এই ভিত্তিমূল্যেই নিলামে আছেন। নিলামে উঠা খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। এবার মেগা অকশনে উঠছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম। এবার বিদেশি ক্রিকেটাদের মধ্যে ২৭০ জনের আছে আন্তর্জাতিক অভিজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই ৩১২ জন ক্রিকেটারের। এবং সহযোগী দেশগুলো থেকে আছে ৪১ জন ক্রিকেটার। এবার সাকিব ও ফিজ ছাড়া আরও ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম নিলামের জন্য নিবন্ধিত হয়েছে। তবে সর্বোচ্চ ৫৯ জন ক্রিকেটারের নাম থাকছে অস্ট্রেলিয়ার।
দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ জন দক্ষিণ আফ্রিকার, ওয়েস্ট ইন্ডিজের ৪১ জন, শ্রীলঙ্কার ৩৬ জন, ইংল্যান্ডের ৩০ জন, নিউজিল্যান্ডের ২৯ জন এবং আফগানিস্তানের ২০ জন। এমনকি নেপালের ১৫ জন এবং যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটারের নামও থাকছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায়। সাকিব ও মোস্তাফিজসহ ৪৯ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। গত আসরেও সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। তবে বাংলাদেশের অলরাউন্ডারকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। তাকে এবার ধরে রাখেনি কলকাতা। ফলে ফের নিলামে উঠছে তার নাম। গতবার মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। বাংলাদেশের বাঁহাতি পেসারকে তার ভিত্তিমূল্যেই কিনেছিল রাজস্থান রয়্যালস। তবে এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited