শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৮ পিএম, ২০২০-১০-১২
মোর্শেদুল ইসলাম শাজু :কুমিল্লার হোমনায় ধমীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্যবিধি এবং সরকারি দিকনির্দেশনা মেনে উৎসবে অংশগ্রহণ ও উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ভিডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়ে সেলিমা আহমাদ মেরী এমপি উপস্থিত সকলকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেরা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূইয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী মো. ইলিয়াস, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গনি, আবুল বাশার মোল্লা, খন্দকার জালাল উদ্দিন, মো. শাহজাহান মোল্লা ও মো. কামরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, সাংবাদিক আবদুল হক সরকার ও মো. কামাল উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন লাল রায়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন পোদ্ধার, যুগ্ন-সাধারণ সম্পাদক রাজিব চেীধুরি, সাংগঠনিক সম্পাদক অঞ্জন চন্দ্র সাহা ও মহিলা বিষয়ক সম্পাদক বীণা রানী দেবী প্রমুখ। এ বছর উপজেলা ৪৩টি ম-পে পূজা উদযাপন করা হবে। পরে উপজেলা পূজা উদযাপন কমিটির প্রয়াত সাধারণ সম্পদক উৎপল কুমার ভৌমিক স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited