চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

শেষদিকে হার এড়াল রিয়াল, বার্সার স্বস্তির জয়

স্পোর্টস ডেস্ক:    |    ০৩:২১ পিএম, ২০২২-০১-২৪

শেষদিকে হার এড়াল রিয়াল, বার্সার স্বস্তির জয়

এলচের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে হার এড়িয়েছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল রিয়াল।
অন্যদিকে আলাভেসের মাঠ থেকে স্বস্তির জয় নিয়েছে ফিরেছে বার্সেলোনা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ ১০ মিনিটে ২ গোল করে হার এড়িয়েছে স্প্যানিশ পরাশক্তিরা।
এলচের পক্ষে লুকাস বোয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেরে মিয়া। পরে লুকা মদ্রিচ ব্যবধান কমানোর পর এদের মিলিতাওয়ের গোলে সমতায় শেষ করে রিয়াল।
৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।
বিরতির পর রিয়াল ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া। তার সবচেয়ে কাছে থাকা ডিফেন্ডার ফেরলঁদ মঁদিও চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি।
তবে ৮২তম মিনিটে ব্যবধান কমায় রিয়াল। মদ্রিচের আরেকটি কর্নারে ডি-বক্সে এলচে ফরোয়ার্ড মিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এ মিডফিল্ডার।
আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।
এদিকে আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ঝাম ঝরানো জয়টি ১-০ ব্যবধানে। ম্যাচের শেষদিকে গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। তিন ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান ক্লাবটি। খেলার ৮৭তম মিনিটে বাঁ দিক থেকে জর্দি আলবার ডি-বক্সে বাড়ানো দারুণ ক্রসে অফসাইডের ফাঁদ ভেঙে তরেস বল ধরে ফাঁকায় ফ্রেংকি ডি ইয়ংকে পাস দেন। অনায়াসে বাকি কাজ সারেন ডাচ মিডফিল্ডার।
লিগে রিয়াল মাদ্রিদ ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০। ২১ ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে পাঁচ নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৫। সমান ম্যাচে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে আতলেতিকো মাদ্রিদ।
 

রিটেলেড নিউজ

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত


ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর