চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কুষ্টিয়া শহরের পর এবার ভেড়ামারায় : ভূমি দস্যুদের লাগাম টানবে কে? শত কোটি টাকার সম্পত্তি জবর দখল : ভিটে ছাড়া প্রকৃত মালিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০১:০৯ পিএম, ২০২০-১০-১৫

কুষ্টিয়া শহরের পর এবার ভেড়ামারায় : ভূমি দস্যুদের লাগাম টানবে কে? শত কোটি টাকার সম্পত্তি জবর দখল : ভিটে ছাড়া প্রকৃত মালিক

আরিফুল ইসলাম (কুষ্টিয়া) :  কুষ্টিয়ায় এনআইডি কার্ড জালিয়াতির মাধ্যমে শতকোটি টাকার সম্পত্তি দখলের ঘটনায় তোলপাড় সারাদেশ। এনআইডি কার্ড জালিয়াতি জমি দখলের ঘটনায় প্রতারক চক্রের অনেককেই আটক করেছে পুলিশ। তবুও ভূমি দস্যুদের লাগাম টানা যাচ্ছে না। একের পর এক বেরিয়ে আসছে ভুমি দখলের চাঞ্চল্যকর তথ্য। কুষ্টিয়া শহরের পর এবার ভেড়ামারা শহরে প্রতারনার মাধ্যমে কোটি টাকার সম্পত্তি জবর দখলের অভিযোগ উঠেছে ভূমি দস্যু আব্দুল আজিজ গংদের বিরুদ্ধে। দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে সম্পত্তির উত্তরাধিকারী আরিফুল ইসলাম দ্বারে দ্বারে ঘুরেও দখল নিতে পারেনি তার সম্পত্তি প্রশাসন থেকে জনপ্রতিনিধি কারো কাছেই পায়নি কোনো সহযোগিতা। সর্বশেষ ভরসার স্থান হিসেবে অভিযোগ দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক পুলিশ সুপার বরাবর। অভিযোগ সূত্রে জানা যায়, দেশ ভাগের পরে বিনিময় প্রথার মাধ্যমে প্রাপ্ত সম্পত্তি .৬১একর সিএস পচরা-৫৪ ২৬০, এস পচরা- ৭৭, আর এস পচরা- ৩৮৭ খতিয়ান, যার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা। এই কোটি টাকার সম্পত্তির উপরে কুনজর পড়ে ভূমিদস্যু আব্দুল আজিজের পূর্ব পুরুষদের। তৎকালীন ১৯৫০ সালে ভূয়া নিলাম দেখিয়ে ভূমি ক্রয়ের চেষ্টা করে এই ভূমিদস্যুরা। তখন আদালতের আশ্রয় নেয় আরিফুল ইসলামের পূর্ব পুরুষেরা। আদালত তৎকালীন সময়ের নিলামকে ভূয়া আখ্যা দিয়ে রায় প্রদান করে আরিফুল ইসলামের পূর্ব পুরুষদের পক্ষে। তবুও থামেনি ভূমিদস্যুরা। একের পর এক ষড়যন্ত্র অমানবিক নির্যাতনের মাধ্যমে ১৯৯০ সালের দিকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে উত্তরাধিকারী আরিফুল ইসলাম তার পরিবারকে। এর পর থকে দীর্ঘ ৩০ বছর পার হলেও ভূমি দস্যুদের হাত থেকে উদ্ধার করতে পারেনি তার সম্পত্তি। তবুও হাল ছাড়েনি আরিফুল তার পরিবার। প্রতিনিয়তই ন্যায় বিচারের আশায় দিন গুনছে অসহায় পরিবারটি। বিষয়ে সম্পত্তির উত্তরাধিকারী আরিফুল ইসলাম বলেন, সিএস আরএস রেকর্ড আমাদের নামে থাকলেও প্রতারনার মাধ্যমে জোরপূর্বকভাবে ভূমিদস্যু আব্দুল আজিজ গং আমাদের সম্পত্তি জবর দখল করে আছে। দীর্ঘদিন দ্বারে দ্বারে ঘুরেও ভূমিদস্যু আব্দুল আজিজ গংয়ের কাছ খেকে জমি দখলমুক্ত করতে পারেনি। তাই সর্বশেষ আশ্রয়স্থল হিসেবে কুষ্টিয়া জেলা প্রশাসক পুলিশ সুপার বরাবর আবেদন করেছি। আশাকরি তারা এর সুষ্ঠু সমাধান করে আমাদের ন্যায় বিচার পাইয়ে দেবেন। এছাড়াও তিনি আরো বলেন, আব্দুল আজিজ গং অমানবিক নির্যাতন করে আমাদের সম্পত্তি থেকে উচ্ছেদ করে জবর দখল নিয়েছে। আমি এই ভূমিদস্যু দখলদারদের বিচারের দাবী জানায়। বিষয়ে অভিযুক্ত ভূমিদস্যু আব্দুল আজিজ বলেন, সম্পত্তির সমস্ত বৈধ কাগজপত্র আমার কাছে আছে। তাই আইনগতভাবে আামি তাদের উচ্ছেদ করেছি। যদিও ভূমিদস্যু আব্দুল আজিজ নিলামে জমি ক্রয়ের বৈধ কোনো কাজগপত্র দেখাতে পারেনি। এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাম্ভিকতার সুরে তিনি বলেন, আমি আপনাদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নই। প্রয়োজনে আদালতের মাধ্যমে জবাব দেবো। বিষয়ে ভেড়ামারার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ বলেন, প্রতারনার মাধ্যমে কেউ যদি কোনো জমি দখল করে থাকে, তা প্রমানিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, ভূমি দখলের সাথে জড়িতরা যতই শক্তিশালী হোক না কেনো তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে

 

রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত


মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত


জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত


গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত


কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর