চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার

বিনোদন ডেস্ক :    |    ০১:১৪ পিএম, ২০২২-০২-১৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ সালের তালিকা প্রকাশ করেছে সরকার। চলচ্চিত্র শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য বিবেচনায় শিল্পী ও কলাকুশলীদের সৃজনশীলতা ও অভিনয় শৈলীর স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্র, বিশিষ্ট শিল্পী ও কলা-কুশলীদের প্রতিবছর এই পুরস্কার দেয়া হয়।
আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এবার যুগ্মভাবে আজীবন সম্মাননা প্রদান করা হবে দুইজনকে। তারা হলেন- অভিনেত্রী আনোয়ারা এবং বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা রাইসুল ইসলাম আসাদ। যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গোর’ ও ‘বিশ্বসুন্দরী’। এবার ১১টি শাখায় পুরস্কার জিতেছে সরকারি অনুদানের ছবি ‘গোর’।
প্রজ্ঞাপনে দেয়া তালিকা অনুযায়ী ২০২০ সালে ২৭টি শাখায় ২৮ জন শিল্পী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এতে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সরকারি অনুদানের ছবি জান্নাতুল ফেরদৌসের ‘আড়ং’, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র সৈয়দ আশিক রহমানের ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যূদয়’, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে সিয়াম (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান অভিনেত্রী রোজালিন দীপান্বিতা মার্টিন (গোর), শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্বচরিত্রে ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী), শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে অপর্ণা ঘোষ (গন্ডি), শ্রেষ্ঠ অভিনেতা খলচরিত্রে মিশা সওদাগর (বীর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গন্ডি), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মো. শাহাদৎ হোসেন বাঁধন (আড়ং)।

শ্রেষ্ঠ সংগীত পরিচালক বেলাল খান (বিশ্বাস যদি যায় রে), শ্রেষ্ঠ নৃত্য পরিচালক প্রয়াত মো. সহিদুর রহমান (‘তুই কি আমার হবি রে’ ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়ক ইমরান মাহমুদুল (‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ গায়িকা যুগ্মভাবে দিলশাদ নাহার কনা (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), সোমনূর মনির কোনাল (‘ভালোবাসার মানুষ তুমি’, ছবি ‘বীর’), শ্রেষ্ঠ গীতিকার কবির বকুল (‘তুই কি আমার হবিরে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ সুরকার ইমরান মাহমুদুল (‘তুই কি আমার হবি রে’, ছবি ‘বিশ্বসুন্দরী’), শ্রেষ্ঠ কাহিনিকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার গাজী রাকায়েত (গোর), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা ফাখরুল আরেফীন খান (গন্ডি), শ্রেষ্ঠ সম্পাদক মো. শরিফুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক উত্তম কুমার গুহ (গোর), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক যুগ্মভাবে পঙ্কজ পালিত ও মো. মাহবুব উল্লাহ নিয়াজ (গোর), শ্রেষ্ঠ শব্দগ্রাহক কাজী সেলিম আহম্মেদ (গোর), শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এনামতারা বেগম (গোর), শ্রেষ্ঠ মেক-আপম্যান মোহাম্মদ আলী বাবুল (গোর)।

রিটেলেড নিউজ

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত


কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

কারিনাকে দেওয়া হবে বিশেষ সম্মাননা

স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক::  ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল à...বিস্তারিত


জয়ার বড় চমক আসছে

জয়ার বড় চমক আসছে

বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেà¦...বিস্তারিত


কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘মাসুদ রানা’

জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমà¦...বিস্তারিত


সিনেমা হলগুলোতে প্রাপ্তবয়স্কদের দৃশ্য সম্বলিত ঈদের ছবি বন্ধ হয়নি এখনো

সিনেমা হলগুলোতে প্রাপ্তবয়স্কদের দৃশ্য সম্বলিত ঈদের ছবি বন্ধ হয়নি এখনো

বিনোদন ডেস্ক : : বিনোদন  ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক  আকà...বিস্তারিত


ঈদে আসছে ৭ পর্বের দেনা পাওনা

ঈদে আসছে ৭ পর্বের দেনা পাওনা

জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর