চট্টগ্রাম   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পার্বত্য ভিক্ষুসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ ও  আর্থিক সহায়তা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৮:১০ পিএম, ২০২০-১০-১৯

পার্বত্য ভিক্ষুসংঘু ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ ও  আর্থিক সহায়তা

বিহারী চাকমা ঃ রাঙ্গামাটির লংগদু কলেজে পার্বত্য ভিক্ষুসংঘ  ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও মেধাবাী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ ও কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার বড়াদমে অবস্থিত লংগদু কলেজ প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি রকি চাকমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা। এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পার্বত্য ভিক্ষু সংঘের অর্থ সচিব জ্ঞানরতœ থেরো, সাংগঠনিক সম্পাদক লোকমিত্র থেরো, দৈনিক আমাদের বাংলার রাঙ্গামাটি প্রতিনিধি বিহারী চাকমা, আটারক ছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের সভাপতি কালায়ণ তালুকদার, স্থানীয় হেডম্যান মানিক চাকমা, কলেজ পরিচালনা কমিটির সহসভাপতি দয়াল চন্দ্র চাকমা, বামে আটারকছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণমিত্র চাকমা প্রমুখ। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে লংগদু কলেজের অধ্যক্ষ শ্রীমৎ সুগতালংকার মহাস্থবির কলেজ প্রতিষ্ঠার পটভুমি ও সার্বিক অবস্থা তুলে ধরেন। এ সময় তিনি বলেন- পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে পার্বত্য ভিক্ষুসংঘ বহুকাল ধরে অবদান রেখে আসছে। লংগদু এলাকার পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উচ্চ শিক্ষার দ্বার উন্মোচনের লক্ষে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। লংগদু কলেজের উন্নয়নে সচেতন মহল, শিক্ষানুরাগী ও সুশীল সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় মানুষের ঐকান্তিক সহযোগিতায় বর্তমানে কলেজের কার্যক্রম বেশ এগিয়েছে বলেও তার বক্তব্যে তুলে ধরেন সুগতালংকার মহাস্থবির। দেশ-বিদেশের বিদ্যানুরাগী, সহৃদয় ও মহানুভব মানবতাবাদী মানুষ এগিয়ে আসায় আমরা আতœবিশ্বাসের সাথে কাজ করতে পেরেছি বলেন তিনি। 
প্রধান অতিথির বক্তব্যে শিজক কলেজের অধ্যক্ষ সুভাষ দত্ত চাকমা বলেন- লংগদু কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় স্থানীয় ছেলেমেয়েদের ঘরে বসে উচ্চ শিক্ষালাভের সুযোগ তৈরি হয়েছে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির কঠিন পরিশ্রম, অনেক ত্যাগ-তিতীক্ষার ফলে আজ লংগদু কলেজ এ পর্যায়ে এগিয়ে এসেছে। এ কলেজের যাবতীয় কাজে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। 
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে বক্তারা বলেন- যে স্বপ্ন ও চেতনা নিয়ে লংগদু কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে সে স্বপ্ন একদিন অবশ্যই সফল হবে। এই কলেজের ছাত্র-ছাত্রীরা একদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অধ্যাপক হবে এমন স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে। অরণ্য বন-বনানী বেষ্টিত কলেজ ক্যাম্পাস একদিন শিক্ষার্থীদের কল-কাকলিতে মুখরিত হয়ে উঠবে। কলেজের অধ্যক্ষ সুগতালংকার মহাস্থবির যে স্বপ্ন নিয়ে এ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার স্বপ্ন পুর্ণতা দিতে সচেতন অভিভাবক, বিদ্যানুরাগী, সুশীল সমাজ, জনপ্রতিনিধি সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। 
অনুষ্ঠানে ৪৪জন শিক্ষার্থীর হাতে বিনামুল্যে পাঠ্যবই তুলে দেয়া হয়। এছাড়া ৫জন শিক্ষার্থীর হাতে প্রত্যেককে ৫ হাজার করে কলেজে ভর্তির টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক অংশ গ্রহণ করেন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, হেডম্যান কাবার্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী অনুষ্ঠানে যোগদান করেন। প্রত্যন্ত এলাকায় এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করায় পার্বত্য ভিক্ষুসংঘ ও পার্বত্য ত্রাণ ফাউন্ডেশনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় মানুষ। 

রিটেলেড নিউজ

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতিঝিল থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্ববায়ক রাজুর মাতা’র মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: রাজধানীর কমলাপুর ইষ্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্স নিবাসী সাজ্জাদ খান, মতিঝিল থানা য...বিস্তারিত


:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

:পূবাইলে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি, গাজীপুর, মহানগর:​গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে ৪...বিস্তারিত


কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

কালীগঞ্জে কালিকুটি নাজিমিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার চারতলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন

জিএসএসনিউজ ডেস্ক : : ​কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি ​গাজীপুরের কালীগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী কলিকুটি নাজিমিয়া মদিনাত...বিস্তারিত


পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

পুবাইলে  ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ সম্পন্ন

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর: ​পুবাইল মেট্রো থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্...বিস্তারিত


লাল সবুজের ছোয়া

লাল সবুজের ছোয়া

জিএসএসনিউজ ডেস্ক : : -ডাঃ মআআ মুক্তাদীর : আমাদের প্রাণ প্রিয় দেশ বাংলাদেশের জাতীয় পতাকার রং লাল সবুজ। ১৯৪৮ সালের ১৫ সেপ্...বিস্তারিত


অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

অপরাধের মহোৎসবে অতিষ্ঠ পুবাইলবাসী: চুরি-ছিনতাই দমনে কঠোর ব্যবস্থার দাবি

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ, প্রতিনিধি গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইলসহ আশপাশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও কিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর