চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক:    |    ১২:৫২ পিএম, ২০২২-০৩-১৩

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ

অভিজ্ঞ অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সালমা খাতুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও হতাশার পরাজয়, স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে অসহায় আত্মসমর্পণ- এখন পর্যন্ত নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সংক্ষিপ্ত পারফরম্যান্স এমনই। 

প্রথম দুই ম্যাচ হারলেও, তৃতীয় ম্যাচে সত্যিকারের জয়ের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশের সামনে। সোমবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের সুযোগ দেখছে বাংলাদেশ দল।

রোববার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘আসলে আমরা তাদের খুব ভালো করে চিনি। তাদের বিপক্ষে বেশকিছু ম্যাচ খেলেছি। তাই ভালো ধারণা রয়েছে। আমি মনে করি, আমাদের সামনে ভালো সুযোগ রয়েছে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার।’

টাইগ্রেস অধিনায়কের এমন মন্তব্য মোটেও বলার জন্যই বলা নয়। এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মোট ১৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে ৫টিতেই প্রতিপক্ষ ছিল পাকিস্তান। তাদের বিপক্ষে শেষ চার ম্যাচের তিনটিতেই জিতেছে বাংলাদেশ।

সেই আত্মবিশ্বাসে ভর করেই পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের প্রস্তুত ঘোষণা করেছেন জ্যোতি, ‘এখানে (হ্যামিল্টন) আমাদের ভালো একটি প্র্যাকটিস সেশন কেটেছে। আমরা ভালো বিশ্রামও পেয়েছি। তো খেলোয়াড়রা পরের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত।’

দলের খেলোয়াড়দের আপডেট জানিয়ে তিনি বলেন, ‘সবাই খুব ভালো আছে এবং পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে আছে। নেলসন ও ডানেডিনে খেলেছি আমরা, এখানেও (হ্যামিল্টন) বেশ কিছু ম্যাচ দেখেছি... পিচ কম-বেশি একই মনে হয়েছে। আমার মনে হয়, পিচ ভালোই হবে।’

এসময় প্রথম দুই ম্যাচের পারফরম্যান্সের মূল্যায়ন করতে বলা হলে জ্যোতি বলেন, ‘আমার মতে, গত দুই ম্যাচে মেয়েরা যেভাবে খেলেছে অসাধারণ ছিল। হয়তো ফল আসেনি আমাদের পক্ষে। তবু আমি মনে করি, অনেক জায়গায় উন্নতি হয়েছে। যা আমরা শেষ দুই ম্যাচে দেখেছি।’

তিনি আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে বোলিং করেছে সবাই, ব্রিলিয়ান্ট ছিল। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং দুর্দান্ত ছিল। তো আমরা যদি পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং-বোলিংয়ে তা বাস্তবায়ন করতে পারি তাহলে সামনের ম্যাচে দারুণ কিছুই হবে।

রিটেলেড নিউজ

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

সাদা পোশাকে জিসানের ৫৫ বলে ফিফটি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক:জিসান আলম। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি; সব ফরম্যাটেই খেলেন মারকুটে। এবার ওয়েস্à...বিস্তারিত


ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখà¦...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হিà¦...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দà...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর