শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি : | ০১:৫১ পিএম, ২০২২-০৩-১৭
সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের ৩টি পদের বিপরীতে সভাপতি পদে ২,সাধারণ সম্পাদক পদে ৩ ও সাংগঠনিক সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে ৯টি ওয়ার্ডের ৪৫ জন কাউন্সিলরের প্রত্যক্ষভোটে সভাপতি পদে রেজাউর রহমান দুদু ,সাধারণ সম্পাদক পদে আব্দুল হাই ও সাংগঠনিক সম্পাদক পদে আবুল কাশেম নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার (১৭মার্চ) সকাল ১০টায় শহরের ধানবান্ধীতে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের বাসভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাগবাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে ও সদস্য সচিব জহুরুল এর পরিচালনায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাকজমকপুর্ণ পরিবেশের মধ্যদিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম -সম্পাদক নুর কায়েম সবুজ, সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান ভুইয়া,সদস্য সচিব অ্যাড.নাজমুল ইসলাম প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সহ-সভাপতি গাজী আজিজুর রহমান দুলাল, খ ম রকিবুল হাসান রতন, মতিয়ার রহমান মতি , যুগ্ন- সম্পাদক সাংবাদিক হারুন-অর-রশিদ খান হাসান,মাজেদুল হক রতন,সাব্বির হোসেন ভুইয়া শাফী,সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, সহ-দপ্তর সম্পাদক শেখ মো.এনামুল হক,তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক এম.দুলাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন তালুকদার ঠান্ডু, শহর বিএনপির আহবায়ক অ্যাড.ইন্দ্রজিৎ সাহা,যুগ্ম আহবায়ক রেজাউল জোয়ার্দার, বাগবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেবু,জেলা যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ময়নুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সদর থানা যুব দলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, সদর থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited