শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:৩৩ পিএম, ২০২২-০৩-২১
লোহাগাড়ার আধুনগর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
নিহতরা হলেন- লোহাগাড়ার আমিরাবাদ ঝাঁকুয়াবির পাড়া এলাকার মৃত নাছির উদ্দিনের পুত্র মুুহাম্মদ হারুনুর রশিদ (২৭), চসিক ৩২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফারুক জাহানের পুত্র রিজভী শাকিল, সাইফুল ইসলাম, খোরশেদ আলী ও মনসুর আলী।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।
জানা গেছে, চট্টগ্রাম থেকে প্রাইভেট কারযোগে (চট্টমেট্রো-গ ০০৫২) ৪ যুবক কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। আমিরাবাদ পৌঁছার পর তাদের আরেক বন্ধু গাড়িতে উঠেন। আধুনগর বাজারে পৌঁছালে চট্টগ্রাম অভিমুখী একটি মালবাহী ট্রাকের সাথে (চট্টমেট্রো-ট ০৩১৫) প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে নয়টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited