চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মৌলভীবাজারে সেই অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ 

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:১৩ পিএম, ২০২০-১১-৩০

মৌলভীবাজারে সেই অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ 

চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার,  মৌলভীবাজারে পুরাতন হাসপাতাল সড়কে আল-হামরা (প্রাঃ) হাসপাতালে ডেলিভারী রোগী মৌলভীবাজার জজ কোর্ট এর শিক্ষানবীশ আইনজীবি সাজবিন দেওয়ান (২৮)সহ স্বজনদের হাসপাতালে জোর পূর্বক আটক করে পিস্তল বাহির করিয়া শুট করিয়া প্রাণে হত্যার হুমকি দেয়ার ঘটনায় সেই  অজ্ঞাতনামা অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার এসআই শরিফ বিষটি নিশ্চিত করেন। জানা গেছে- গত ২৭ নভেম্বর রাত্র অনুমান ১২ ঘটিকায় মৌলভীবাজার শহরস্থ পুরাতন হাসপাতাল সড়কের আল-হামরা প্রাইভেট হাসপাতালে  ডেলিভারী রোগী সাজবিন দেওয়ানকে চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত অজ্ঞাতনামা ডাক্তার এবং কর্মচারীগণের আচরন সন্তোষ জনক না হওয়ায় তাকে নিয়া অন্যত্র যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের লোকজন রোগীকে জোর পূর্বক আটক করিয়া হাসপাতালে রাখার চেষ্টা করেন।  এ সময় অজ্ঞাতনামা লোক গেইটের সামন থেকে বাহির হইয়া হুমকি দিয়া বলেন যে, রুগিনীকে হাসপাতালে ভর্তি করানোর জন্য। তাহাতে অমান্য করা মাত্র ঐ অজ্ঞাতনামা লোক একটি পিস্তল বাহির করিয়া রুগিনীসহ স্বজনদের শুট করিয়া প্রাণে হত্যার হুমকি দেন। এ সময় হামপাতালের মালিক সিহাব, মার্কেটিং অফিসার অসিত, লিটনসহ কর্মচারীগণ ঐ অজ্ঞাতনামা অস্ত্রধারীকে স্যার স্যার বলিয়া কাকুতি মিনতি করিয়া পিছু হটাইয়া নিয়া যায়। এ ঘটনায় গত ২৮ নভেম্বর সন্ধায় ভুক্তভোগী নারীর স্বামী মোঃ মাসুক দেওয়ান মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং গত ২৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে মডেল থানার এসআই শরিফ ও এএস আই কালাম, আল-হামরা (প্রাঃ) হাসপাতালের ঘটনাস্থলসহ হাসপাতালের মালিক শিহাবকে জিঙ্গাসাবাদ করেন। এ ব্যপারে জানতে চাইলে, মৌলভীবাজার সিভিল সার্জন ড.তওহীদ আহমেদ বলেন, ঘটনাটি আমি জেনেছি। আল-হামরা (প্রাঃ) হাসপাতালে লাইসেন্স আপডেট করা নেই। এ ধরনের ঘটনা পুলিশের তদন্তে ঘটনার সংশি¬স্টতা প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগী রাখার জন্য অস্ত্রধারীকে ব্যবহার এ বিষয়টি আপনী কি দৃষ্টিভঙ্গিতে দেখেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- সেটা অবশ্যই একটি অপরাধ। এ জন্য পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। আমাদের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহনের সুযোগ রয়েছে।



 

রিটেলেড নিউজ

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

রূপগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, আহত ৩

জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত:লাশ ফেরতে সরকারের সহযোগীতা কামনা

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত


রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে অবরোধকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত


সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

সরাইলে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ,২ তরুণ গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত


ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

ইশরাকরা হেরে গেলে বিপদ বাড়বে দেশের:বর্হিবিশ্বে অনেক দেশে অপরাধ নিমূর্লে তাদের প্রধানমন্ত্রী পর্যন্ত অস্ত্রহাতে ছুটে গেছেন

জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত


টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গীতে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মশা প্রতিরোধে সচেতনতায় লক্ষ্যে ঔষধ দেওয়া কর্মসূচি 

টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর