শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৫:৪৪ পিএম, ২০২২-০৪-০২
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া উত্তরচক গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এলোপাতাড়ী হামলায় কমলা বিবি (৪৫) গুরুতর আহত হয়েছেন। গুরুতর কমলা বিবি মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছেন। এ ঘটনায় তার ভাই মোঃ ফুল মিয়া বাদী হয়ে ৬নং আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া উত্তরচক গ্রামের ছুফি খাঁন এর পুত্র মোঃ সহিদ (৩০), মোঃ শামছু (২৭), মোঃ নজরুল (২২) ও রেহানা বেগম (৫০) আসামী করে মৌলভীবাজার সিনিয়র জুডিসিযাল ম্যাজিষ্ট্রেট, ২নং আমলী আদালতে মামলা (সিআর নং-১১৮/২০২২উং) দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন কমলা বিবি জানান- বিগত ২৬ মার্চ সকালে মোঃ সহিদ মিয়াগংরা তাদের হাতে থাকা লাঠি দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্য এলোপাতাড়ী ভাবে মারধর শুরু করে। চুলের মুঠি ধরিয়া টানা হেছড়া ও শ্লীলতাহানী করত মাটিতে ফেলে দেয়। প্রাণে হত্যার উদ্দেশ্যে শ্বাসরুদ্ধ করতঃ তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এবং টিন শেডের বসতঘরের দরজা, বেড়া ভাংচুর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা ঘঠনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপে¬ক্সে পরে মৌলভীবাজার ২৫০ বিশিষ্ট হাসপাতালে ( নং- রেজি নং- ২১১৮০, মহিলা সার্জারী (অর্থো) বেডে চিকিৎসা গ্রহণ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited