চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৯:৩৫ পিএম, ২০২০-১২-০২

আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান

বিহারী চাকমা, (রাঙ্গামাটি প্রতিনিধি) : পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন- পার্বত্য চট্টগ্রামের সমস্যা রাজনৈতিক ও শান্তিপুর্ণ উপায়ে সমাধানের লক্ষে ১৯৯৭সালে পার্বত্য চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। পার্বত্যবাসী ও সরকারের সদিচ্ছার কারণে দীর্ঘদিনের সমস্যা সমাধানের জন্য এ চুক্তি স্বাক্ষর সম্ভব হয় কিন্তু চুক্তির পর ২৩ বছর পার হলেও যথাযথ বাস্তবায়ন না হওয়ার কারণে পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল, উদ্বেগজনক এবং হতাশাব্যঞ্জক। 
পার্বত্য চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নসহ আতœনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করুন শ্লোগানে বুধবার সকালে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমীর সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আয়োজিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩তম বর্ষপূতির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন- দেশের বৃহত্তর স্বার্থে ভেবে দেখতে হবে কেন চুক্তি করা হয়েছিল, চুক্তি কতটুকু বাস্তবায়িত হয়েছে। পার্বত্য চুক্তি সম্পাদন করার ক্ষেত্রে হয়তো কিছু মানুষের বিরোধীতা ছিল কিন্তু চুক্তি তো হয়ে গেছে। এটি তো এখনও বাতিলও করা হয়নি। চুক্তিকে ঝুলিয়ে রেখে একপাশে রাখা হয়েছে। একপাশে রেখে দিয়ে দেশের বাইরে বলা হচ্ছে আমরা চুক্তি বাস্তবায়ন করেছি। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে এখন শান্তি বিরাজ করছে কিন্তু বাস্তবতা হলো পাহাড়ের সর্বত্রই এখন অশান্তি আর নিরাপত্তহীনতা। সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ও এটিএন নিউজে প্রচারিত একটি সংবাদের কথা উল্লেখ করে তিনি বলেন- এ দুটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিকেরা হলুদ সাংবাদিকতার আশ্রয় নিয়ে পাহাড়ের অধিকারহারা মানুষে সম্পর্কে মিথ্যাচার করে এখানকার মানুষের হৃদয়ে আঘাত করেছেন। তাদেরকে কারা, কিভাবে, কোথায় নিয়ে যায় তা সবার জানা। এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান তিনি। ২৩বছর পার হবার পর ও সরকার এবং জনসংহতি সমিতিকে কেন পৃথকভাবে চুক্তির বর্ষপুর্তি অনুষ্ঠান পালন করতে হবে- প্রশ্ন রাখেন উষাতন তালুকদার। 
আলোচনা সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, ট্রাষ্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা,হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ¤্রানু মারমা,পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ চাকমা। 
সভায় বক্তারা বলেন- পার্বত্য চুক্তিতে পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের অধিকারের কথা লেখা রয়েছে। পাহাড়িরা কখনোই বাঙালিদের বিদ্বেষের দৃষ্টিতে দেখে না। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদ সমুহে পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের জন্য আসন ও কোটা সংরক্ষণ করা হয়েছে। আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে বাঙালিদের জন্যও সদস্যপদ রাখা আছে। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রেও বাঙালিদের জন্য সুনির্দিষ্ট রয়েছে কয়জন নিয়োগ দেয়া যাবে। 
২৩টি বছর পার হলেও চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন করা হয়নি। ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন কার্যকর করার বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হয়নি। ভারত প্রত্যাগত শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন করা হয়নি। এখন নিজেদের অধিকারের কথা বলার অধিকারও হারিয়েছে পাহাড়িরা। উপজাতীয় অধ্যুষিত অঞ্চল পার্বত্য চট্টগ্রামে এখন উপজাতীয়রা দিন দিন সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। কৌশলে তাদের উচ্ছেদ করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। 
বক্তারা বলেন-প্রধানমন্ত্রীর আন্তরিকতা ও সদিচ্ছার কারণে চুক্তি সম্পাদিত হয়েছিল। বাস্তবায়নের ক্ষেত্রে তেমন সদিচ্ছা দরকার। আগামী প্রজন্মের জন্য সুন্দর ও সম্প্রীতি পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠার জন্য পার্বত্য চট্টগ্রাম চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়নের আহবান জানান নেতৃবৃন্দ। 
এদিকে পার্বত্য চুক্তির ২৩তম বর্ষপুর্তি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সকালে শহরের ভেদভেদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে শান্তির পায়রা উড়িয়ে কর্মসুচির সুচনা করে। পরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া সকালে শহরের রিজার্ভ বাজারের কেন্দ্রীয় শহীদ মিনার ঘাটে পার্বত্য চুক্তির বর্ষপুর্তি উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃপক্ষ। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর