শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০২:২৬ পিএম, ২০২২-০৪-০৪
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে নাশকতার পরিকল্পনার সন্দেহে সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। রবিবার রাতে শহরের পৌর এলাকার কাজিপুর মোড়ে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত একটি মেসে অভিযান চালিয়ে তাদের আটক করা হরা হয়। এসময় তাদের কাছ থেকে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে বলেও সিরাজগঞ্জ ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি সুত্রে জানা যায়, নাশকতার উদ্দ্যেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপনে সভা করছিলেন, এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত ওই মেসে অভিযান চালানো হয়।
অভিযানে আটককৃতরা হলো জেলা জামাতের আমির পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার শাহিনুর আলম (৫০), রায়গঞ্জের চক মথুর গ্রামের ছাত্র শিবিরের জেলা সভাপতি তরিকুল ইসলাম(২৪),এনায়েতপুর থানার পাকুরতলা গ্রামের জেলা ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আজিজুল হক(২২), সলঙ্গা থানার উত্তর কুস্তিগাছা গ্রামের জেলা ছাত্র শিবিরের সদস্য রেজুয়ানুল্লাহ সোয়াইব (১৯), এনায়েতপুর থানার সৈয়দপুর দক্ষিন পাড়া গ্রামের জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন (২৫), সলঙ্গা থানার চকগোবিন্দপুর গ্রামের জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী আলহাজ উদ্দিন (২৪), তাড়াশ উপজেলার আমবাড়িয়া গ্রামের জেলা শিবিরের সদস্য মনিরুল ইসলাম(২৫), উল্লাপাড়া উপজেলার ঘোষগাতি গ্রামের আল আমিন হোসেন(২২),সলঙ্গা থানার পাঠান পাড়া গ্রামের শরিফুল ইসলাম(২৪) ও একই থানার মাঠপাড়া গ্রামের আইয়ুব আলী (২২), আবু বক্কার খান (২৩), এনায়েতপুর থানার গোপালপুর গ্রামের আব্দুস সালাম(২২),রুপনাই গ্রামের জাকারিয়া(২৩), উল্লাপাড়া থানার ঘাটিনা গ্রামের মনিরুল ইসলাম সরকার (২০) ও শাহজাদপুর থানার কায়েমকোলা গ্রামের রবিউল ইসলাম(২১) ।
এসময় ১০টি ককটেল, ৫টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল জব্দ করা হয়। আটককৃততের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের আইনের ধারায় মামলায় অভিযুক্ত করে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করার প্রক্রিয়া চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited