চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আভেশ-হোল্ডারের ঝলকে হায়দরাবাদকে হারালো লক্ষ্ণৌ 

স্পোর্টস ডেস্ক:    |    ১২:২৫ পিএম, ২০২২-০৪-০৫

আভেশ-হোল্ডারের ঝলকে হায়দরাবাদকে হারালো লক্ষ্ণৌ 

লোকেশ রাহুল ও দীপক হুডার ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর গড়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। এরপর বল হাতে পেসার আভেশ খান ও অলরাউন্ডার জেসন হোল্ডারের ঝলকে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচে উঠলো নবাগত এই দলটি। চলতি আইপিএলের দ্বাদশ ম্যাচে সোমবার মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ১২ রানের জয় পেয়েছে লক্ষ্ণৌ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে পারে সানরাইজার্স হায়দরাবাদ।

লক্ষ্য তাড়ায় নেমে হায়দরাবাদের শুরুটা হয় নড়বড়ে। দুই ওপেনার কেন উইলিয়ামসন (১৬) ও অভিষেক শর্মা (১৩) বিদায় নেন দলীয় ৩৮ রানের মধ্যেই। দুজনই ভারতীয় পেসার আভেশ খানের বলে আউট হয়েছেন। এরপর রাহুল ত্রিপাঠী প্রথমে এইডেন মার্করাম (১২)-কে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি। ভারতীয় স্পিনার ক্রুনাল পান্ডিয়ার বলে রবি বিষ্ণুইয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩০ বলের মোকাবিলায় ৫ চার ও ১ ছক্কায় ৪৪ রান করেন ত্রিপাঠী।  

দলীয় ৯৫ রানে ৪ উইকেট হারানো হায়দরাবাদ এরপর ঘুরে দাঁড়ায় নিকোলাস পুরান ও ওয়াশিংটন সুন্দরের ব্যাটে। দুজনে মিলে যোগ করেন ৪৮ রান। কিন্তু ইনিংসের ১৮তম ওভারে দারুণ খেলতে থাকা পুরানকে বিদায় করে লক্ষ্ণৌকে ফের সঠিক পথে ফেরান আভেশ। একই ওভারের পরের বলেই আব্দুল সামাদের উইকেটও তুলে নেন তিনি।  

শেষ ১২ বলে হায়দরাবাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। ক্রিজে দলটির ভরসা তখন এর আগে বল হাতে আলো ছড়ানো সুন্দর ও শেফার্ড। দুই লোয়ার মিডল অর্ডার ব্যাটার মিলে ১৯তম ওভারে ১ ছক্কাসহ তুলতে পারেন ১০ রান। ফলে শেষ ওভারে ১৬ রান করতে হতো হায়দরাবাদকে। ক্যারিবীয় অলরাউন্ডার জেসন হোল্ডারের করা ওই ওভারের প্রথম বলেই ক্যাচ আউট হয়ে বিদায় নেন সুন্দর (১৮)। এরপর নয়ে নামা ভুবনেশ্বরকে (১) ওভারের চতুর্থ বলে ফেরান হোল্ডার। আর শেষ বলে তার শিকার হন শেফার্ড (৮)। অর্থাৎ ইনিংসের শেষ ওভারে মাত্র ৩ রান খরচে ৩ উইকেট তুলে নিয়েছেন হোল্ডার।

বল হাতে ৪ ওভারে ২৪ রান খরচে আভেশ ৪টি উইকেট তুলে নিয়েছেন। এছারা হোল্ডার ৩টি ও ক্রুনাল ২টি উইকেট ঝুলিতে পুরেছেন।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ২৭ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে লক্ষ্ণৌ। এর মধ্যে দুই বিদেশি কুইন্টন ডি কক (১) ও এভিন লুইস (১) ফেরেন ভারতীয় স্পিনার ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে। আর মনিশ পান্ডে ১১ রান করে ক্যারিবীয় পেসার রোমারিও শেফার্ডের বলে ভুবনেশ্বর কুমারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।  

শুরুর বিপর্যয়ের পর ৮৭ রানের দারুণ এক জুটি গড়েন ওপেনার ও অধিনায়ক লোকেশ রাহুল ও মিডল অর্ডার ব্যাটার দীপক হুডা। দুজনেই পেয়ে যান ফিফটির দেখা। দীপক ৩৩ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫১ রান করে শেফার্ডের দ্বিতীয় শিকারের পরিণত হন। তবে রাহুল থামেন ৬৮ রান করে। ৫০ বল স্থায়ী ইনিংসটি ৬টি চার ও ১ ছক্কায় সাজানো। এছারা শেষদিকে শেফার্ডের নৈপুণ্যে রান আউট হওয়ার আগে আয়ুশ বাদোনি ১২ বলে ১৯ রান করেন।  

বল হাতে সানরাইজার্স হায়দরাবাদের সুন্দর, শেফার্ড ও নটরাজন ২টি করে উইকেট নিয়েছেন।  
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আভেশ খান।
এই নিয়ে ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এলো লক্ষ্ণৌ। সমান পয়েন্ট শীর্ষ চারে থাকা দলগুলোরও। তবে নেট রান রেটে তাদের চেয়ে পিছিয়ে রাহুলবাহিনী। অন্যদিকে ২ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ না দেখা হায়দরাবাদ আছে টেবিলের তলানিতে।

রিটেলেড নিউজ

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

ক্রিকেটে অ্যানালিটিক্যাল অ্যাপ আনছে বিসিবি

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত


পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

পাকিস্তান সিরিজ:১১ মার্চ শুরু ওয়ানডে লড়াই

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক:  বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর