শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৪৫ এএম, ২০২২-০৪-০৭
ইউক্রেনের বুচা এবং ইরপিন শহরে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে রুশ রাষ্ট্রদূতকে তলব করছে কানাডা। দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রী মেলানি জলি এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ সৈন্যদের হামলায় বেসামরিক প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মেলানি জলি বলেন, অমানবিকতারও একটা মাত্রা আছে। কিন্তু আমরা বুচাতে যা দেখছি তা মাত্রা ছাড়িয়ে গেছে। ন্যাটো সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলোপকালে তিনি এসব কথা বলেন। সেখানে ন্যাটোর সদস্য দেশগুলোর মন্ত্রীরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছেন।
মেলানি জলি জানিয়েছেন, তিনি তার উপমন্ত্রীকে কানাডায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ওলেগ ভি স্টেপানোভকে তলবের বিষয়টি জানিয়েছেন। বুচা এবং ইরপিনে যা ঘটছে তার পুরো চিত্র উপস্থাপন করার বিষয়টি নিশ্চিত করার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে চলতি সপ্তাহে নয় রুশ নাগরিক এবং নয় বেলারুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।
ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন।এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited