শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৫২ পিএম, ২০২০-১২-১৩
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আনন্দ মিছিলে কয়েক হাজার নেতাকর্মীদের ঢল নামে।শনিবার বিকাল ৪ টার সময় ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানাতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান মোল্লার নেতৃত্বে তিন হাজারের ও অধিক নেতাকর্মী জড়ো হয়।আনন্দ মিছিলটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সড়কবাজারের দিকে অগ্রসর হলে পুলিশী বাধায় পড়ে।পুলিশ লাঠিসোটা নিয়ে মিছিলে ধাওয়া করে নেতাকর্মীদের কয়েকবার ছত্রভঙ্গ করে দেয়।পুলিশী বাধায় পরে মিছিলটি শান্তি নগর এলাকায় গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস দেখা যায়।‘কে বলে রে জিয়া নাই,জিয়া আছে সারা বাংলায়’ এমন স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা।’ তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃবৃন্দের সমন্বয়ে আখাউড়া উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করায় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা ও প্রাণঢালা অভিনন্দন জানান ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নবগঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জসিম উদ্দিন রিপন,জেলা সেচ্ছাসেবক দল এর সাধারণ সম্পাদক বেলাল সরকার তুহিন, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন আব্দু,সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ডাঃ খোরশেদ আলম ভূইয়া, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ জহিরুল আলম, কৃষি বিষয়ক সম্পাদক সেলিম ভুঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন,সদস্য সচিব মহসিন ভূইয়া, যুগ্ম আহবায়ক আবুবকর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃহারুনূর রশিদ ভূইয়া,শ্রমিক দলের সভাপতি আক্তার খান, মৎস্যজীবী দলের সভাপতি লুৎফর চৌধুরী, পৌর যুবদল এর সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ ভূইয়া,উপজেলা ছাত্র দল এর সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি,পৌর সেচ্ছাসেবক দল এর সদস্য সচিব পদ প্রার্থী নয়ন ভুইয়াসহ সকল ইউনিয়ন ছাত্রদল, যুবদল, বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited