শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৪ পিএম, ২০২০-১২-১৩
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ হবিগঞ্জ শহরে পিডিবি,র সাবইষ্ট ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, এ্যাসিস্টেন এক্য্রেন কবির হোসেন এর বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে- হবিগঞ্জ শহরের গোসাই পুর এলাকার বিদ্যুৎ গ্রাহক মোঃ মস্তুুর আলী‘র (মিটার নং ২১৪২৮৯৭) অনুযায়ী বিল প্রস্তুত করে পিডিবি। তিনি বিল পরিশোধ ও করেন। গত ২৯ অক্টোবর পিডিবি সাব ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মিটারটি পরিদর্শন করে গ্রাহক মোঃ মস্তুুর আলীকে জানান মিটারটি অবৈধ। এবং সেই বিষয়টি সমাধান করতে উৎকোচ দাবী করে। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করলে তার বিরুদ্ধে ১ লক্ষ ৬০ হাজার টাকার মামলা দেন। পরবর্তীতে পিডিবির কর্মকর্তাদের সাথে সমঝোতা করার নামে মস্তুুর আলীর কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করেন মাহবুব মিয়া ও ইমাম হোসেন। গ্রাহক এ টাকার রশিদ চাইলে অনেক টালবাহানার পর ৪৬ হাজার ১ শত ২৮ টাকার রশিদ দেওয়া হয়। অবশিষ্ট টাকার বিষয়ে জানতে চাইলে তারা বলে ৩৪ হাজার টাকা তাদের টেবিল খরছ। কোন উপায়ন্তর না পেয়ে বিষয়টির প্রতিকার চেয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর লিখিত একটি অভিযোগ দায়ের করেন মস্তুুর আলী। একইভাবে পোস্ট অফিস রোড আদি খাজা হোটেল হরমুজ আলীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ইমাম হোসেন ও কবির হোসেনের তিন সোর্স। বিষয়টি জানাজানি হলে সেই টাকা ফিরত দিয়ে তাকে অবৈধ লাইন বলে ৩ লক্ষ ৯০ হাজার টাকার মামলা দিয়েছে। শহরের নয়াবাদ এলাকার জিতু মিয়ার অবৈধ লাইন বলে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। শহরের হরিপুর এলাকার আলী হোসেন কাছে অবৈধ লাইন বলে ১লক্ষ টাকা হাতিয়ে নেয়। এ বিষয়ে মামলা চলমান রয়েছে। এ ভাবেই একাধিক গ্রাহকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited