শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫০ পিএম, ২০২০-১২-১৭
ইসমাঈল হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বেহাইর গ্রামের নাগরবাড়ি পূর্ব পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত তাছিন উদ্দিন (১) ওই এলাকার কৃষক দুলাল মিয়ার ছেলে। তাছিনের পিতা দুলাল মিয়া জানান, সকালের দিকে আমি স্থানীয় বেহাইর বাজারে চলে যাই। দুপুরের দিকে তাছিনের মা রান্না করছিল, তখন তাছিন বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা শিশু তাছিনের দেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবিএম মোসা চৌধুরী জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited