চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

এবার ফিনল্যান্ডকে পুতিনের হুঁশিয়ারি 

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:৩১ পিএম, ২০২২-০৫-১৫

এবার ফিনল্যান্ডকে পুতিনের হুঁশিয়ারি 

ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে ফিনল্যান্ডকে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোকে রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, বর্তমানে ফিনল্যান্ডের নিরাপত্তার জন্য কোনো হুমকি নেই। তবে এ অবস্থায় ফিনল্যান্ড তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা হবে একটি ‘ভুল’ সিদ্ধান্ত।

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি শিগগির আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এসময় দুই দেশের প্রধানদের মধ্যে ফোনালাপ হলো একই ইস্যুতে। এদিকে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর সুইডেনও পশ্চিমা জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে।

ফিনল্যান্ডের সঙ্গে প্রতিবেশী রাশিয়ার এক হাজার ৩০০ কিলোমিটারের দীর্ঘ সীমান্ত সংযোগ রয়েছে। এখন পর্যন্ত, দেশটি তার পূর্ব প্রতিবেশীর সঙ্গে বিরোধিতা এড়াতে ন্যাটোর সঙ্গে সম্পৃক্ততার বাইরে থেকেছে। তবে রাশিয়া দেশটিতেও ইউক্রেনের মতো হামলা করে বসতে পারে, এমন শঙ্কা থেকেই ফিনল্যান্ড সরকার ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে আলোচনা চালাচ্ছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ফিনল্যান্ডকে কোনো হুমকি না দিলেও বারবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আসছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় এবার দেশটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে পুতিন প্রশাসন। শনিবার (১৪ মে) রাশিয়ার সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়। রাশিয়ার জ্বালানি সরবরাহকারী কোম্পানি আরএও জানিয়েছে, বিদ্যুৎ বিল পরিশোধ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও ফিনল্যান্ডের ন্যাশনাল গ্রিড এক্সিকিউটিভ রেইমা পাইভিনেন বিবিসিকে বলেছেন, রুশ স্থগিতাদেশের কারণে কোনো সমস্যা হয়নি। তিরি আরও বলেছেন, রাশিয়া থেকে মাত্র ১০ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করা হয়, যেটি বিকল্প উৎস থেকেও নেওয়া যেতে পারে। শনিবার (১৪ মে) দুই দেশের প্রধানদের ফোনে কথা বলার পর ক্রেমলিনের বিবৃতিতে সতর্ক করে বলা হয়েছে, ফিনল্যান্ডের সামরিক নীতির পরিবর্তন প্রতিবেশী দেশটির সঙ্গে রাশিয়ার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে যোগ না দিলেও আগে থেকেই তাদের সঙ্গে কাজ করছে ফিনল্যান্ড ও সুইডেনের সেনাবাহিনী। আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বাধীন অভিযানেও অংশ নিয়েছিলেন দেশ দুটির সেনা সদস্যরা। দুই দেশই সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের বিষয়ে ২০১৫ সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানা গেছে। তবে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর দেশ দুটির জনগণের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়ে সমর্থন আরও বেড়েছে।

রিটেলেড নিউজ

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে মর্মে যুক্তরাষ্ট্রের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে à¦...বিস্তারিত


ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

ট্রাম্প ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধান চান

আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে à...বিস্তারিত


আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘à...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়à§...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সà§...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার পà§...বিস্তারিত



সর্বশেষ খবর