শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০২:৩৪ পিএম, ২০২২-০৫-৩০
বিএনপির স্হায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সকল দুঃসময়ে আলোকবর্তিকা হয়ে আমাদের পথ দেখিয়েছেন,একাত্তরের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তৎকালিন মেজর জিয়াউর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দেন, তখন দিশেহারা মুক্তিপাগল জনগণ অনুধাবন করে তারা একা নয়,দেশপ্রেমিক সৈনিকরাও তাদের সাথে রয়েছেন,তাই মেজর জিয়ার ঘোষনাই স্বাধীনতার সুচনা।
রবিবার (২৯মে) বিকালে সিরাজগঞ্জের ভাসানি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদ আয়োজিত শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্গণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্য পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের আহবায়ক অধ্যাপক আবু হাসিম তালুকদারের সভাপতিত্বে ও জেলা জিয়া পরিষদের সদস্য সচিব অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনুর পরিচালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন,দেশ ও জাতি এখন এক দুঃসময় পার করছে,১৮ কোটি মানুষকে গ্যাস চেম্বারের ঢুকিয়ে দেওয়ার মতো করে তাদেরকে অবিরাম ভুল ইতিহাস শেখানো হচ্ছে। এখনই সময় হয়েছে কিভাবে একজন মেজর জিয়া দুঃসাহসের সাথে স্বাধীনতা যুদ্ধের ঘোষনা দিয়ে ছিলেন, মুক্তিযোদ্ধাদের সাথে কিভাবে বীরত্বের সাথে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনে ছিলেন। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক ও বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের প্রবক্তা, আর বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ হচ্ছে ধর্ম-বর্ণ নির্বিশেষ সকলেই স্বাধীন ও নিরাপদে ধর্মকর্ম পালন করবে। তিনিই তলাবিহীন ঝুড়ির কালিমামচন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি করে ছিলনে। আমরা তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে নিয়ে গর্ববোধ করি, শহীদ জিয়া আমাদের চেতনার কেন্দ্র বিন্দু, আমাদের প্রাণ,তারা দেখানো পথই গণতন্ত্রর পথ,মুক্তির পথ।
পুরুস্কার বিতরণী অনুষ্ঠান বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ ছাড়াও অংশগ্রহণকারী এক'শজন কিশোর কিশোরদেরকেও পুরুস্কৃত করা হয়। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীন সকল শিশু কিশোরদের সহ তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বিএনপির স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
এদিকে ৩০মে সোমবার ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে দশ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। বিকেল ৩টায় দলীয় কার্যালয়ে কোরআন খানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কোরআন খানি ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দল।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited