শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৯ পিএম, ২০২২-০৬-০৫
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজারে সমাজসেবা অধিদফতরের “প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে”র সার্টিফিকেট ইন বিউটিফিকেশন প্রশিক্ষণার্থী শিউলী রবি দাশ (১৯) হার্টের দুটো ভাল্বই নষ্ট হয়ে গেছে। প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা জানান- গরীব ও অসহায় এতিম সন্তান শিউলী গত এপ্রিল মাসে প্রশিক্ষণ কেন্দ্রে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এ চিকিৎসা করানো হয়। তার অবস্থার উন্নতি না হওয়াতে কর্তব্যরত চিকিৎসক পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকাতে নিয়ে শিউলী রবি দাশের হার্টের দুটো ভাল্বই নষ্ট হয়ে গেছে নিশ্চিত হওয়া যায়। যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী হার্টে পেস মেকার প্রতিস্থাপন করতে হবে। শিউলী রবি দাশের হার্টে পেস মেকার প্রতিস্থাপন এর জন্য প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন। যা শিউলী রবি দাশের পরিবারের একার পক্ষে কোনভাবেই এ চিকিৎসা ব্যয়ভার বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে তার চিকিৎসার আর্থিক সাহায্য চেয়েছেন মৌলভীবাজারে সমাজসেবা অধিদফতরের প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। সামাজিক কল্যাণে নিবেদীত সামাজিক প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের কাছে এতিম শিউলী রবি দাশের উন্নত চিকিৎসার জন্য যার যার সামর্থ অনুযায়ী আর্থিক সাহায্যে এগিয়ে আসার আহবান জানান। চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। ডাক্তার জানিয়েছেন, হার্টে পেস মেকার প্রতিস্থাপন করলে তিনি সুস্থ হয়ে উঠতে পারেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে।আর্থিক সাহায্য পাঠানোর জন্যঃ- ডাচ বাংলা ব্যাংক একাউন্ট নম্বর - একাউন্ট নাম : হেমন্তি রবি দাশ, একাউন্ট নম্বর : ১৩২১৫৮০০১৩১৭৯, বিকাশ নম্বর ঃ মাহামুদুল হাসান, (অফিস কেয়ারটেকার : ০১৭১৮-৩৪০০০৪, মোঃ শামীমুর রহমান ( প্রশিক্ষক) : ০১৭২১-৯৫২১৬৮।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited