শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:৩৯ পিএম, ২০২০-০৮-১৮
মো: ইসমাঈল হোসেন আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গভীর রাতে বাগানের প্রায় এক হাজার গাছ কেটে নষ্ট করেছে দূর্বৃত্তরা।গত ৩ আগস্ট গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের কুসুমবাড়ি গ্রামে এমন নেক্কারজনক ঘটনাটি ঘটে। খবর নিয়ে জানা যায়,আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী খায়রুল বাশার রিপু কুসুমবাড়ি গ্রামের একটি বাগানের ৮৬ শতাংশ জায়গায় শীলকড়ইসহ বিভিন্ন জাতের কাঠ গাছের চারা রোপন করে। এতে তার প্রায় লাখ টাকা খরচ হয়। পরম যত্নে বাগাননের গাছ গুলো খুব দ্রুতই বড় হয়ে উঠে।গভীর রাতে দূর্বৃত্তরা ওই বাগানের প্রায় এক হাজার গাছ কেটে বাগানটি নষ্ট করে দেয়। এ ব্যাপারে খায়রুল বাশার রিপু বাদী হয়ে আখাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে খায়রুল বাশার রিপু জানান, খুব শখ করেই বাগানটি করেছিলাম। কেউ ইচ্ছাকৃতভাবেই আমার এমন ক্ষতিসাধন করেছে।প্রতিহিংসা কিংবা পূর্বশত্রুতার জের ধরে হয়তো এটা করেছে।আমার সাথে কে বা কারা কেন এমন কাজটি করেছে তা বুঝতে পারতেছিনা।আমি উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি প্রশাসনের কাছে। এ বিষয়ে আখাউড়া উপজেলার দায়িত্বে থাকা ফরেস্টার আসাদুজ্জামান কাক্কু বলেন, এভাবে গাছ কেটে দেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। আমাকে বিষয়টি অবগত করা হয়েছে। এখন আইনী প্রক্রিয়ার মাধ্যমেই সব কিছু হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited