শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২২-০৬-০৮
আব্দুস সবুর খান,( বিনোদন ডেস্ক) : মডেলিং ও মিউজিক ভিডিও নিয়ে নতুন গান "কালা" শিরোনামে ৷ গানটি তে একক ভাবে কন্ঠ দিয়েছেন মাহমুদা ইয়াসমিন নিপা। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন মরিচারচালা গ্রামের সাংবাদিক কাজী মোঃ মকবুল হোসেন এর কন্যা। তিনি পল্লী এলাকায় শৈশব কাটিয়েছেন শৈশবে গান গাওয়ার উনুপ্রেরনা পেয়েছেন বাবার কাছ থেকে তখন উনার দাদা এবং বাবা কিছুটা গানের সাথে যুক্ত ছিলেন। লোহাগাছিয়া বান সংগীত একাডেমী ও সাধুর বাজার এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব খালেকুজ্জামান খালেক সাইজির অনুপ্রেনায় সংগীত প্রশিক্ষক প্রবির কুমার মল্লিকের হাতেখড়িতে, ক্লাস টু থেকে এভাবেই শৈশবে একটু একটু করে গানের দিকে অগ্রসর হন তিনি। আন্ত স্কুল, আন্ত কলেজ ও ওয়ার্ল্ড ভিশনসহ তিনি ভিভিন্ন অনুষ্ঠানে সংগীত প্রতিযোগিতায় গান পরিবেশন করে চ্যাম্পিয়ন হন। এভাবে ধিরে ধিরে গানের প্রতি একটা টান নিজের ভেতরে লালন করতে থাকেন। কলেজ লাইফের শুরু থেকেই সারাদেশে স্টেজ কনসার্টে দর্শক মাতিয়ে গানের প্রতি ভালোবাসাকে প্রকাশ্যে নিয়ে আসেন এবং বিভিন্ন গুরুজীর কাছে গানের তালিম নেওয়া শুরু করেন। কণ্ঠশিল্পী নিপা শুধু গান নিয়ে যে ব্যস্ত এমনটি নয়। গানের পাশাপাশি ব্যস্ত রয়েছেন পড়াশোনা নিয়েও। তিনি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে আছেন। সাংবাদিক কন্যা মাহমুদা ইয়াসমিন নিপা তার এই "কালা" শিরোনামের গানটি সোনা এবং দেখার জন্য তার ভক্ত-শ্রোতাদের বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছেন। তিনি বলেন আমার "কালা" শিরোনামের মিউজিক ভিডিওটি দর্শকদের মনে জায়গা পাবে বলে আমি আশা রাখি ৷ দর্শকদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে আমি বিগত লম্বা সময় কাজ করে চলছি ৷ দর্শকদের মাঝে বিনোদন দেওয়ার মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে চাই ৷ দর্শকদের ভালোবাসা নিয়ে আমি আগামিতে অনেক দুর এগিয়ে যেতে চাই ৷ কালা শিরোনামের গানটির মিউজিক ভিডিওটি আশা করি দর্শকদের মনে জায়গা পাবে এবং তাদের ভালোবাসায় আমি অনেক দুর যেতে পারবো ৷ তাই দর্শকরা এই মিউজিক ভিডিও গানটি সকলে দেখবেন ও পাশে থেকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যেন আরো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি ৷ গানটি লিখেছেন প্রবাসী গীতিকার কবি শাহাবুদ্দিন রাব্বানী এবং মিউজিক ও সুর করেছেন শামীম মাহমুদ। টি প্রোডাকশন (T production) এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি রিলিজ হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : শরীফুল হক:: ফুটবল বিশ্বকাপ শুরুর দিনটি এবার আনন্দ নয়, বরং গভীর বেদনার স্মৃতিতে ভাসছে জাতীয় ফুটবল à...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : রফিকুল ইসলাম টিটো(বিনোদন প্রতিবেদক):দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে জয়া আহসান ভক্তদের জন্য। অবশেà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির পথে এগোচ্ছে ‘মাসুদ রানা’ সিনেমà¦...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বিনোদন ডেস্ক: ইন্টারনেটের কল্যাণে নাটক-সিনেমার মতো বিনোদনের বিষয়টি এখন হাতের মুঠোয়।দর্শক আকà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় সিরিয়াল ‘দেনা পাওনা’ ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নিয়ে আসবে বিশেষ আয়োà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited