শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৩০ পিএম, ২০২২-০৬-১৩
কৃষিখাতের আধুনিকায়ন ও উৎপাদন বাড়াতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত এফএও’র কান্ট্রি রিপ্রেসেন্টেটিভ রবার্ট ডি সিম্পসন সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন।
এছাড়াও স্মার্ট কৃষি প্রবর্তনের লক্ষ্যে এগ্রিমিশেনারিজ, কৃষিপ্রযুক্তি ব্লেন্ডেড লার্নিং ও কৃষিখাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করবে বলে জানান রবার্ট ডি সিম্পসন। এ লক্ষ্যে আইসিটি বিভাগ, কৃষি মন্ত্রণালয় ও এফএও যৌথভাবে একটি ওয়ার্কশপ আয়োজন করে দুই থেকে পাঁচ বছরের একটি রোড ম্যাপ তৈরি করার বিষয়ে একমত পোষণ করেন।
এসময় তারা চতুর্থ বিপ্লবের বাস্তবতায় রোবটিকস, আইওটিসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো, কৃষিখাতে গবেষণা, কৃষি মার্কেট প্লেস, লোকাল ইনোভেশন ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করেন।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মর্ডান টেকনোলজি ব্যবহার ছাড়া খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণ ও স্মার্ট এগ্রিকালচার সম্ভব নয়। আইসিটি বিভাগের অধীন ইডিসি প্রকল্পের মাধ্যমে দেশের ১০টি গ্রাম নিয়ে স্মার্ট ভিলেজ নামে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। একশপ, একপে অ্যাপের মাধ্যমে কৃষক, ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধন তৈরি করে কৃষিপণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে।
প্রতিমন্ত্রী আধুনিক এগ্রিমেশিনারিজ ব্যবহার করে খাদ্য উৎপাদনের লক্ষ্যে একাডেমিয়া, আইসিটি বিভাগ এবং এফএও’র যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচার ডেভেলপমেন্টের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আরনড হ্যামিলারস এফএও ও আইসিটি বিভাগ ও এটুআই প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বিবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২০ বোতল স্কফসহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,প্রতিনিধি, গাজীপুর মহানগর: সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং সমাজসেবাকে ইবাদত হিসেবà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: একজন সাবেক আমলার স্বেচ্ছাচারিতা, সাংগঠনিক কার্যক্রমে হস্তক্ষেপ এবং বাংলাদেশ পà...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ à¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited