শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৭ পিএম, ২০২২-০৬-১৬
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় সম্পত্তির লোভে বাবা মাহফুজ মিয়াকে (৬১) কুপিয়ে হত্যা করে লাশ বস্তাবন্ধি করে ঘুম করার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ছেলেকে আটক করেছে। মা বাদি হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে কুমিল্লা জেলা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত ঘাতক ছেলে সোলেমান মিয়া (২৯) উপজেলার বাঙ্গরা বাজার থানার দেওড়া গ্রামের নিহত মাহফুজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেওড়া গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে মাহফুজ মিয়ার সাথে সম্পত্তি নিয়ে তার ছেলে সোলেমান মিয়ার প্রায়ই সময় বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সোলেমান মিয়া তার বাবা মাহফুজ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত শেষে বস্তাবন্ধি করে রাখে। সুযোগ বুঝে বুধবার সকালে কয়েকটি তুষের বস্তার সাথে বাবার বস্তাবন্ধি লাশটিও একটি অটো রিক্সাতে তুলে নেয়। তুষগুলো একটি দোকানে বিক্রি করে বাবার বস্তাবন্দি লাশটি ঘুম করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বিষয়টি অটো চালকের সন্দেহ হলে বাবাকে হত্যা করার ঘটনাটি স্বীকার করে ঘাতক ছেলে সোলেমান মিয়া। এ সময় অটো চালক লাশ নিয়ে গ্রামে ফিরে গিয়ে মেম্বারসহ এলাকাবাসীকে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক ছেলে সেলেমান মিয়া (২৯) ও অটো চালক বুদ্দিন মিয়াকে (২৫) আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানিার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আটককৃত ছেলে সোলেমানকে বৃস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited